শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার একাধিক ঘটনায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারকে শ্রদ্ধা জানিয়ে বিতর্কে বিজেপির তিন সাংসদ রামবীর বিধুড়ি, যোগিন্দর চান্ডোলিয়া ও কমলজি‍ৎ সেহরাওয়াত। দলে্বর তিন সাংসদের ভূমিকায় চটেছেন বিজেপির সভাপতি নীতিন নবীন। তিন সাংসদকেই তলব করেছেন তিনি। সূত্রের খবর, দলের ঘোষিত নীতির বিরুদ্ধে গিয়ে সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানোয় তিন বিজেপি সাংসদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।

১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নৃশংস হত্যাকাণ্ডের পরেই রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে শিখদের উপরে ক্ষোভ আছড়ে পড়ে। ওই অশান্তিতে দেশের বিভিন্ন প্রান্তে হাজারো শিখ ধর্মাবলম্বীর মৃত্যু হয়েছিল। পাঁচ জন শিখ ব্যক্তিকে হত্যা এবং একটি গুরুদ্বারে অগ্নিসংযোগ করার অভিযোগে মামলা হয় দিল্লির দাপুটে কংগ্রেস নেতা তথা সাংসদ সজ্জন কুমারের বিরুদ্ধে। ২০১৮ সালের ১৭ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তার পরেই কংগ্রেস থেকে ইস্তফা দেন প্রাক্তন সাংসদ। সেই থেকে তাঁর ঠিকানা ছিল তিহাড়। পরে দু’জন শিখকে হত্যার আরও একটি মামলায় দিল্লির আদালত ২০২৫ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে। আবার যাবজ্জীবন কারাবাসের সাজা পান প্রাক্তন সাংসদ।

তিহাড় জেলে যাবজ্জীবন কারাবাসকালেই অসুস্থ হয়ে পড়েন সজ্জন। তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেখানে তাঁর মৃত্যু হয়। শিখ বিরোধী হিংসায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান বিজেপির তিন সাংসদ রামবীর বিধুড়ি, যোগিন্দর চান্ডোলিয়া ও কমলজি‍ৎ সেহরাওয়াত। আর ওই ইস্যুকে হাতিয়ার করেই বিজেপিকে নিশানা করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সামনেই পঞ্জাবে বিধানসভা ভোট। যেখানে ভোটারদের বড় অংশই শিখ সম্প্রদায়ের। সজ্জন কুমারের মতো শিখ বিরোধী হিংসায় জড়িতকে শ্রদ্ধা জানানোয় বিজেপির উপরে বিমিখ হতে পারে ওই সম্প্রদায়। তাই ড্যামেজ কন্ট্রোলে মাঠে নেমেছেন খোদ বিজেপি সভাপতি।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL