ফের ওড়িশা, লাগাতার ধর্ষণে সন্তানসম্ভবা নাবালিকাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা অভিযুক্ত দুই ভাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: বারবার শিরোনামে ওড়িশা। যে রাজ্যে অবস্থিত জগন্নাথ ধাম, সেই রাজ্যেই ভুলুণ্ঠিত নারীর সম্মান। ওড়িশার জগৎপুর জেলায় এক নাবালিকাকে তিনজন নরপশু মিলে একাধিকবার গণধর্ষণ করেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, তারপর নিজেদের অপরাধ যাতে প্রকাশ না পায় তার জন্য ওই নাবালিকাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছিল ধর্ষকরা। ইতিমধ্যেই অভিযুক্ত তিন জনের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় জন পলাতক। গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত সম্পর্কে দুই ভাই।

সূত্র মতে, জগৎপুরের বংশবাড়া গ্রামের দুই ভাই ভাগ্যধর দাস, পঞ্চানন দাস এবং তাদের সহযোগী টুলু বাবু দীর্ঘদিন ধরে নাবালিকার ওপর নির্যাতন চালাচ্ছিল। ক্রমাগত ধর্ষ্ণের ফলে একসময় নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে। নিজেদের কীর্তি লুকোতে এরপর ধর্ষকরা তাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করে। ঘটনার কথা জানাজানি হতেই নাবালিকাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আপাতত চিকিৎসকরা সর্বক্ষণের পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

পরে নির্যাতিতার বাবা নিকটবর্তী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়। ভাগ্যধর দাস এবং পঞ্চানন দাসকে গ্রেফতার করা হলেও, সুযোগ বুঝে গ্রাম ছেড়ে চম্পট দেয় টুলু বাবু নামে তৃতীয় অভিযুক্ত। পুলিশ তার খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে। অনুমান, দ্রুত পুলিশের জালে ধরা পড়বে সে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ।

ওড়িশায় নারী সুরক্ষা একেবারে তলানিতে এসে ঠেকেছে। জুনের মাঝামাঝি থেকে ওড়িশা রাজ্য জুড়ে ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। তার মধ্যে কিছু আবার গণধর্ষণ।২৮ জুন গঞ্জাম জেলায় এক দূর সম্পর্কের আত্মীয় কর্তৃক সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হয়েছে। ২২ বছর বয়সী অভিযুক্তকে পরে গ্রেফতার করা হয়। ২৫ জুন, গঞ্জাম জেলায় এক ক্লিনিক মালিক কর্তৃক ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পৃথক একটি ঘটনায়, ময়ূরভঞ্জ জেলার একটি স্থানীয় মন্দির থেকে বাড়ি ফেরার সময় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল।

১৯ জুন ময়ূরভঞ্জ জেলায় ৩১ বছর বয়সী এক তরুণীকে চারজন মিলে গণধর্ষণ করে। একদিন আগে, কেওনঝড় জেলায় বাড়ির কাছে একটি ধানক্ষেতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ১৭ বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, আগের দিন সন্ধ্যা থেকে কিশোরী নিখোঁজ ছিল। পুলিশ নিশ্চিত করেছে যে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে তাকে যৌন নির্যাতন করা হয়েছিল। ১৫ জুন গোপালপুর সমুদ্র সৈকতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়।

দিন কয়েক আগে বালেশ্বরের বিএড কলেজের যে ছাত্রীর কলেজ ক্যাম্পাসে গায়ে আগ্যুন দিয়ে আত্মহননের চেষ্টা করেছিলেন তিনিও বিভাগীয় অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যৌন হেনস্থার। তিনদিনের যমে মানুষে টানাটানি শেষে গত ১৫ জুলাই ভুবনেশ্বর এইমসে মারা যান ওই ছাত্রী। শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল তরুণীর। নারী নির্যাতনের ঘটনায় গত ১৯ জুলাই ফের শিরোনামে এসেছিল ওড়িশা। পুরীতে বছর পনেরোর এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। কিশোরীটি তার বন্ধুর বাড়ি যাচ্ছিল। সেই সময় বায়াবার গ্রামে তিনজন দুর্বৃত্ত এসে আচমকা মেয়েটির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর তিনজনেই চম্পট দেয়। স্থানীয়রা আগুন নিভিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা