নাগপুরে বাড়ির অদূরে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার নিখোঁজ তিন শিশুর দেহ

ঘটনার কথা জানাজানি হতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বাড়ির ৫০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতর থেকে উদ্ধার হল তিন শিশুর দেহ। তার মধ্যে যমজ ভাই বোনও রয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাগপুরের ফারুখ নগরে। দমবন্ধ হয়ে নাকি অন্য ভাবে মৃত্যু হয়েছে তিন শিশুর তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার কথা জানাজানি হতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, ফারুখ নগরের বাসিন্দা চার বছরের তৌফিক ফিরোজ খান ও আলিয়া ফিরোজ খান এবং দুজনের বন্ধু আফরিন ইরশাদ খান শনিবার দুপুর তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে খেলতে যায়। বাড়িতে বাবা-মায়ের কাছে তিন জনেই বাড়ির পাশে একটি মাঠে খেলতে যাওযার কতা জানায়। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার পরেও তৌফিক-আলিয়া ও আফরিন বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় তিন জনের বাবা-মা। সন্তানদের নিখোঁজ হওয়ার ঘটনা জানিয়ে পাচপাওলি থানায় মিসিং ডাযেরি করে। সম্ভবত সন্তানদের অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তৌফিক ও আলিয়ার বাবা পেশায় স্ক্র্যাপ ডিলার ফিরোজ খান।

অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পাচপাওলি থানার পুলিশ। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ নিখোঁজ তিন শিশুর বাড়ির ৫০ মিটার দূরে একটি এসইউভি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন এক কনস্টেবল। গাড়ির মালিকের খোঁজ করা হলে স্থানীয় বাসিন্দারা কোনও হদিশ দিতে পারেননি। শেষ পর্যন্ত ওই এসইউভি গাড়ির দরজা ভেঙ্গে ভিতরে উঁকি মারতেই পুলিশ আধিকারিকদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। কেননা, গাড়ির ভিতরে শো্ওয়ানো ছিল নিখোঁজ তিন শিশুর নিথর দেহ।

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক