প্রোটেম স্পিকার নিয়োগ নিয়ে বিতর্ক, সহযোগীর দায়িত্ব পালনে নারাজ তিন বিরোধী সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করানোর জন্য প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করা হয়েছে ‘দলবদলু’ বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাবকে। আর তাঁর নিয়োগ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই বিতর্কের জেরে প্রোটেম স্পিকারকে সহযোগিতার জন্য যে তিন বিরোধী সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই তিন সাংসদ সরে দাঁড়াতে চলেছেন বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে ওই তিন বিরোধী সাংসদের তরফে এখনও সংসদীয় বিষয়ক মন্ত্রককে কিছু জানানো হয়নি।

রীতি অনুযায়ী, সবচেয়ে প্রবীণ সাংসদকেই প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করা হয়। অষ্টাদশ লোকসভায় নবনির্বাচিত সাংসদদের মধ্যে সবচেয়ে বেশি বার জয়ী হয়েছেন কেরলের কংগ্রেস সাংসদ কে সুরেশ। তিনি আট বার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। কিন্তু তাঁকে এড়িয়ে রাজনৈতিক ডিগবাজি খেয়ে বিজু জনতা দল থেকে বিজেপিতে নাম লেখানো ওড়িশার কটকের সাংসদ ভর্তৃহরি মহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করা হয়েছে। যিনি সাতবার সাংসদ হয়েছেন। সংসদীয় মন্ত্রী কিরেণ রিজেজুর দাবি, ভর্তৃহরি মহতাব টানা সাতবার জয়ী হয়েছেন। কিন্তু কে সুরেশ আটবারের সাংসদ হলেও একটানা জয়ী হননি।

কিন্তু সেই ছেঁদো যুক্তি মানতে নারাজ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। ফলে শাসক শিবিরের সঙ্গে সঙ্ঘাতের পথেই যাচ্ছেন তাঁরা। প্রোটেম স্পিকারকে সহযোগিতা করার জন্য গঠিত প্যানেলে বিরোধী শিবিরের তিন সাংসদ কে সুরেশ, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং টি আর বালুকে রাখা হয়েছে। সেই সঙ্গে বিজেপির ফগ্গন সিং কুলস্তে ও রাধামোহন সিংহকেও ঠাঁই দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রোটেম স্পিকারকে সহযোগিতার জন্য যে তিন সাংসদকে রাখা হয়েছে সেই তিন জনই দায়িত্ব পালনে অসমর্থ বলে সংসদীয় মন্ত্রীকে জানিয়ে দিচ্ছেন।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক