চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছত্তিশগড়ে সেতু থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাংলার তিন পরিযায়ী শ্রমিকের

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ ছত্তিশগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। সেতুর ওপর  মোটরসাইকেল ধাক্কা খেয়ে খালে পড়ে মৃত্যু বাংলার তিন জন পরিযায়ী শ্রমিকের । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ধামতারি জেলায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় সিহাওয়া থানা এলাকায় ভোথলি বোদরা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।

মোটরসাইকেলে করে সাঁকরা গ্রামের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা ওই এলাকায় হাইটেনশন বিদ্যুতের লাইন পাতার কাজ করতেন। তারা তিনজনেই ভোথলি বোদরা গ্রামে থাকতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেল আরোহীরা সেতুর একটি বাঁক নিতে ব্যর্থ হওয়ায় গাড়িটি সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। তিনজন পরিযায়ী শ্রমিক সেতু থেকে একটি শুকনো খালের ১৪ ফুট গভীর তলদেশে পড়ে যান । এরপরেই তিনজন ঘটনাস্থলে প্রাণ হারান।

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় নিহতরা হলেন- বছর ২১-এর শরিফুল হক, বছর ৪২-এর আব্দুর রহিম এবং ২৬ বছরের কমলিন জামাল। তবে এখন তারা বাংলার কোথায় থাকত তা জানা যায়নি।  ইতিমধ্যেই তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে কি করে এই দুর্ঘটনা ঘটল তা এখন পর্যন্ত অধরা। ছত্তিশগড় পুলিশ এই পুরো ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ