এই মুহূর্তে

অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের সন্তানের

নিজস্ব প্রতিনিধি: আজকাল ডিজিটাল যুগে কোনও কিছুই অসম্ভব নয়। মানুষ নিজের সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বিশ্বকে জানাতে চায়। কেউ কেউ অতিরিক্ত ভিউজ অর্জন করে রোজগারের পথ খোঁজে। কিন্তু তা করতে গিয়ে চরম বিপদে পড়েন ব্যবহারকারী। আর সোশ্যাল মিডিয়ার দেখাদেখি আজকাল প্রি-ওয়েডিং ফটোশ্যুটের দাপট বেড়েছে। পাশাপাশি মাতৃত্বকালীন ফটোশ্যুটের চাহিদাও বেড়েছে। কিন্তু তা করতে গিয়ে বিপদে পড়ছেন মানুষজন।

হ্যাঁ, সম্প্রতি বেঙ্গালুরুতে এমন ঘটনাই ঘটেছে। মাতৃত্বকালীন ফটোশুটের সময় দুর্ঘটনাক্রমে এক মহিলার তিন বছরের শিশু পুকুরে ডুবে মৃত্যু হল। মহিলাটি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন। আট মাসের গর্ভবস্থার ফটোশ্যুট করছিলেন। তাঁর সঙ্গে তাঁর প্রথম সন্তান লক্ষ্মীও ছিল। চরণ ও সাথীর ছেলে সে। গত শনিবার আট মাসের গর্ভবতী সাথী তাঁর দ্বিতীয় সন্তানের আগমনের জন্য একটি ফটোশুটে গিয়েছিলেন।

তথ্য অনুসারে, ফটোশুট চলাকালীন, তাঁর কাছাকাছি খেলা করছিল তাঁর ছেলে। তখনই শিশুটি পিছলে সামনে থাকা স্টুডিওর পুলে পড়ে যায়। কিন্তু ঘটনাস্থলে থাকাকালীন কেউ তখন বিষয়টি লক্ষ্য করেননি। তাই তাঁরা ছুটে যাওয়ার আগেই শিশুটি ডুবে যায়। তাঁকে উদ্ধার করে নিকট বর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁকে মৃত ঘোষণা করা হয়। একটি সরকারি হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এই বিষয়ে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার কারণগুলি বোঝার জন্য তদন্ত করছে। যার মধ্যে সাথীর ফটোশুটের সময় কোনও অবহেলা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জানতে পেরে শিশুটির বিদেশে থাকা বাবা বেঙ্গালুরুতে ফিরছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

মোদির খাস তালুকে সরকারি হাসপাতালে মদের আসর

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

লোভ দেখিয়ে আট বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, আটক তিন নাবালক

মধ্যরাতে বাংলার প্রশাসনে রদবদল!‌ প্রতিবাদে ওয়াকআউট তৃণমূল সাংসদদের

হরমুজ প্রণালি পেরিয়ে ৪৫,০০০ টন রান্নার গ্যাস নিয়ে মুন্দ্রা বন্দরে ভিড়ছে শিবালিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ