মণিপুরে নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশিতে উদ্ধার ৩৫ অস্ত্র, হদিশ অস্ত্র ভাণ্ডারের

আগের দিন অর্থাৎ বুধবার যৌথ চিরুনি তল্লাশি অভিযানের প্রথম দিনে নিরাপত্তা বাহিনী ২৯টি অস্ত্র উদ্ধার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে অশান্তির আবহে উদ্ধার হল ৩৫টি অস্ত্র। নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি অভিযানে এই অস্ত্র উদ্ধার হয়েছে বলে এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন। পাশাপাশি অস্ত্রভাণ্ডারেরও হদিশ মিলেছে বলে জানা গিয়েছে।

নিরাপত্তা বাহিনীর ওই আধিকারিক বলেন, মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবাহী যানবাহনের অবাধ যাতায়াত নিশ্চিত করতে ইম্ফলের সঙ্গে অসম এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযোগকারী ৩৭ নম্বর জাতীয় সড়কে তল্লাশি অভিযান চালানো হয়। পাহাড় ও উপত্যকায় যৌথ চিরুনি তল্লাশি অভিযানের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ৩৫টি অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী আত্মবিশ্বাস ফিরে পেতে ব্যবস্থা গ্রহণ করেছে, পাশাপাশি দীর্ঘ এক মাস ধরে উত্তর-পূর্ব রাজ্যে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষকে ভরসা দিতে ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য আগের দিন অর্থাৎ বুধবার যৌথ চিরুনি তল্লাশি অভিযানের প্রথম দিনে নিরাপত্তা বাহিনী ২৯টি অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে বেশিরভাগই স্বয়ংক্রিয়, মর্টার, হ্যান্ড গ্রেনেড, ছোট অস্ত্র এবং গোলাবারুদ। এক মাস আগে মণিপুরে জাতিগত হিংসায় কম করে ১০০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩১০ জন। বর্তমানে ৩৭৪৫০ জন ২৭২টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। রাজ্যে শান্তি ফেরাতে প্রায় ১০০০০ সেনা ও অসম রাইফেলসের কর্মী মোতায়েন করা হয়েছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ