উত্তরপ্রদেশের ঝাঁসিতে শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৪ জনের

ঝাঁসির জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের ঝাঁসির একটি শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল এক মহিলা-সহ চারজনের। ঝাঁসির সিপরি বাজার এলাকায় একটি তিনতলা ইলেক্ট্রনিক্স শোরুম এবং একটি স্পোর্টস স্টোরে সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ফলে ভিতরে আটকে মৃত্যু হয় ৪ জনের। ইতিমধ্যে শোরুমের ভিতর থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর শোরুমের ভিতর থেকে এক মহিলাকে জীবন্ত দগ্ধ অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ওই মহিলার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। মৃত মহিলা একটি বিমা সংস্থায় কর্মরত ছিলেন। সোমবার আগুন লাগার পরে স্থানীয়রা পুলিশে ও দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একে একে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের টানা ১০ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, নাকি আগুন লাগার পিছনে কারোর হাত রয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঝাঁসির জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?