শিবাকাশিতে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ফের বিস্ফোরণের সম্মুখীন ভারত। তামিলনাড়ুর একটি বাজি কারখানায় বিস্ফোরণে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে বিরুধুনগর জেলার শিবাকাশির কাছে চিন্না কামানপট্টি গ্রাম এলাকার একটি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

সূত্রের খবর, বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লাগে। কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ভেতর থেকে ক্রমাগত বাজি ফাটার শব্দ শোনা যায়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও অজানা।

শিবাকাশীকে ‘ভারতের আতশবাজি রাজধানী’ বলা হয়। এটি দেশলাই শিল্প এবং মুদ্রণের একটি প্রধান কেন্দ্রও। চিন্না কামানপট্টি যেখানে অবস্থিত, সমগ্র বিরুধুনগর জেলায় এই শিল্পগুলির শক্তিশালী উপস্থিতি রয়েছে। ফলে কারখানাও রয়েছে প্রচুর।

সোমবার তেলেঙ্গানার একটি ওষুধ তৈরি কারখানায় চুল্লি বিস্ফোরণে ৩৪ জন নিহত হন। পাশাপাশি আশপাশের একাধিক কাঠামো ধ্বংস হয়। তার ঠিক একদিন পরই শিবাকাশীতে আতশবাজি কারখানার বিস্ফোরণ ঘটে। সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার ফার্মা প্ল্যান্টে রাসায়নিক বিক্রিয়ার কারণে বিস্ফোরণ ঘটেছিল। ঘটনার সময় প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ছিল ১০ জন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার পর তা বেড়ে যায়।

আহতদের মধ্যে তিন জন হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা গিয়েছেন। মঙ্গলবার বেলায় ঘটনাস্থলে যাওয়ার কথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ জানান, বিস্ফোরণের অভিঘাতে কারখানাটির ছাদ উড়ে গিয়েছিল। সেখানে সেই সময় কাজ করা অনেক শ্রমিকের দেহ প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় কারখানাটিতে ৯০ জন কাজ করছিলেন।

 

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ