মধ্যপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় নব দম্পতি-সহ ৪ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হারদা জেলায় (Harda district)।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে অগ্নিকাণ্ডের জেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল নবদম্পতি-সহ একই পরিবারের ৪ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হারদা জেলায় (Harda district)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হারদা জেলায় (Harda district) এক বিয়ে বাড়ি থেকে ফিরছিল একই পরিবারের ৪ জন। একটি গাড়িতে চেপে তাঁরা ফিরছিলেন। বুধবার সকালে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আচমকা একটি গাছে ধাক্কা মারে। সজোরে গাছে ধাক্কা মারার ফলে গাড়িটিতে আগুন লেগে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে গাড়ির মধ্যে আটকে পড়ে জীবন্ত অবস্থায় মৃত্যু হয় চার জনের। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে এই দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছনোর পর দেখা যায়, গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে।

এক পুলিশ কর্তা বলেন, ‘হারদা জেলায় গাড়িটি একটি গাছে ধাক্কা মারার পর তিনজন পুরুষ ও একজন নারী জীবন্ত দগ্ধ অবস্থায় মারা গিয়েছে। তারা একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।’ তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহত এক দম্পতির ৬ মাস আগে বিয়ে হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল