নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদের জেরে এমন ভয়াবহ পরিণতি হতে পারে, তা কল্পনাও করতে পারেননি কেউ। বেঙ্গালুরুতে প্রকাশ্যে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বীরভদ্রনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম মহম্মদ। তিনি পেশায় একজন স্ক্র্যাপ ব্যবসায়ী। অভিযোগ, তাঁর সহকর্মীরাই প্রথমে তাঁকে আটক করে হাত-পা বেঁধে দেন। এরপর তাঁর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় মহম্মদকে উদ্ধার করে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালের বার্নস ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে কী কারণে এই ভয়াবহ হামলা, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

ঘটনার নেপথ্যে কর্মক্ষেত্রের কোনও বিবাদ, নাকি অন্য কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের ভূমিকা এবং হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, বেঙ্গালুরুতে একই দিনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর আরও একটি ঘটনা সামনে এসেছে। ২৮ বছরের পবন নামে এক যুবক হানুমন্তেগৌড়নাপাল্য এলাকায় নিজের গায়ে আগুন লাগিয়ে দেন বলে পুলিশ জানিয়েছে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরেই তিনি এমন পদক্ষেপ করেছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ