লখনউয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বাড়ি, চাপা পড়ে নিহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ফের তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল বিশিষ্ট বাড়ি। আর তাতে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন চার জন। ধ্বংসস্তুপের ভিতর থেকে কমপক্ষে ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকারীরা। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছেন। তাঁদের জীবিত অবস্থায় উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যের উপরে বিশেষ নজর রেখে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিহতদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনার জি এস নবীন কুমার জানিয়েছেন, এদিন বিকেল পাঁচটা নাগাদ লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে একটি তিন তলা বিশিষ্ট বাড়ি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটি বর্তমানে গুদাম হিসাবেই ব্যবহার করা হচ্ছিল। ঘটনার সময়ে বাড়িটিতে নির্মাণকার্য চলছিল। বিকট শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা ছুটে যান। ধুলোয় ঢেকে যায় আশেপাশের এলাকা। দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা। উদ্ধারকার্যে নামানো হয় জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর জওয়ানদের।

ধ্বংসস্তুপ সরিয়ে চার জনের নিথর দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। পাশাপাশি ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। বেশ কয়েকজন এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে দাবি স্থানীয়দের। ধ্বংসস্তুপ সরিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

 

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি