২৫ কেজি মটর চুরির অভিযোগ, ৪ নাবালককে বেধড়ক মারধর বিহারে

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ২৫ কেজি মটর চুরির অভিযোগ। এই প্রবল অপরাধের একমাত্র শান্তি হল বেধড়ক মারধর। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে। বিহারের মুঙ্গেরের একটি গ্রামে চার শিশুকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে সারা গ্রাম ঘোরানো হয়েছে। ভারতের এই চিত্র বড়ই বেদনার। শনিবার মুঙ্গেরের ঝোয়াবাহিয়ার গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনাটির ২০ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্বভাবতই ক্ষোভের সঞ্চার হয়েছে নেট জনতার মনে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, নাবালকদের হাত বাঁধা অবস্থায় রয়েছে। প্রচন্ড মারধরে সারা শরীরে ব্যথা-যন্ত্রণা। কাঁদছে তাঁরা। এক এক করে চার জনকেই গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। একটি শিশু চুরির কথা স্বীকার করেছে। জানিয়েছে তার সঙ্গে এই ঘটনায় আরও তিনজন জড়িত। তিনজনকে জনসমক্ষে মারধর করা হচ্ছে, কুকথা বলা হচ্ছে। শাস্তির সময় চার নাবালকের পরিবারের কোনও সদস্যকে দেখা যায়নি। তাদের বাঁচাতে এগিয়ে আসেনি কোনও একজন গ্রামবাসী। শিশুগুলিকে মারধরর পর গ্রাম ঘোরানো হয় ওইভাবেই।

স্থানীয় কিছু দোকানদার এবং বাসিন্দারা চুরি নিয়ে তথ্য জানতে নাবালকদের মুখোমুখি হয়েছিল। কয়েক জন স্থানীয় বাসিন্দা বলেছেন যে এই যে মারধরের ঘটনা আরও চুরি রোধ করার জন্য করা হয়েছিল। পুলিশ সুপারিনটেনডেন্ট সৈয়দ ইমরান মাসুদ নিশ্চিত করেছেন যে পুলিশ প্রশাসন ভিডিওটি সম্পর্কে অবগত। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়। শাস্তির নামে নৃশংসতা দেখে চমকে উঠেছেন শুভবুদ্ধিসম্পন্ন নেট জনতা।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা