অজিত পাওয়ারের বিমানে একাধিকবার বিস্ফোরণ, কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

Share:

নিজস্ব প্রতিনিধি, বারামতী : সাতসকালে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। রানওয়েতে নামার আগেই আচমকাই বিমানটি নামতে শুরু করে। কয়েকবার ওড়ার চেষ্টাও করে। কিন্তু সফল হয়নি। বিপদ বুঝে পাইলট ‘মে ডে’-র ডাক দিয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। রানওয়ের কাছে আসতেই বিমেটিতে বিস্ফোরণ হয়। বিমানটির পিছনের অংশ ঠিক থাকলেও সামনের অংশে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কীভাবে তাঁদের চোখের সামনে ভেঙে পড়ল বিমান।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটিকে দেখে প্রথম থেকেই দুর্ঘটনাগ্রস্থ বলে মনে করা হচ্ছিল। সেটির গতিবিধি ঠিক মত ছিল না। আচমকাই বিমানটিতে বিস্ফোরণ ঘটে যায়। আগুন ধরে যায় বিমানে। একবার বিস্ফোরণ হয়নি, পরপর চার থেকে পাঁচটি বিস্ফোরণ ঘটে ওই বিমানে। বিমানটি আছড়ে পড়ার পর স্থানীয়রা যাত্রীদের উদ্ধার কাজের জন্য এগিয়ে যায়। কিন্তু আগুনের পরিমাণ অনেক বেশি থাকায় কোনভাবেই তাঁরা সাহায্য করতে পারেননি। রক্ষা করতে পারেননি বিমান যাত্রীদের। একাধিক বিস্ফোরণ হওয়ায় বিমানের ভিতরে থাকা যাত্রীদের রক্ষা পাওয়ার সম্ভাবনা শূন্য। 

সকাল ৮টা নাগাদ বিমানটি মুম্বই থেকে রওনা দিয়েছিল। ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার পর টুকরো হয়ে যায়। গতকালই মুম্বইয়ে ক্যাবিনেট বৈঠকে অংশগ্রহণ করেছিলেন পওয়ার। তারপর এদিন জেলা পরিষদ নির্বাচনে প্রচারে যাচ্ছিলেন। কিন্তু এই বিমান দুর্ঘটনায় মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুঃখপ্রকাশ করেছেন। 

 

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…