তৃতীয় পর্বের ভোটে ৪২ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় পশ্চিমবঙ্গের তিন আসনও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোটগ্রহণ। আগামিকাল মঙ্গলবার ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩ আসনে ভোট নেওয়া হবে। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে ভোট নেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আর গুজরাতের সুরাত আসনে বিনা ভোটেই জিতে গিয়েছেন বিজেপির মুকেশ দালাল। ফলে দুই আসনে ভোট হচ্ছে না। দ্বিতীয় দফায় মধ্যপ্রদেশের বেতুলেও ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু বসপা প্রার্থীর অকাল প্রয়াণের কারণে ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। মঙ্গলে ওই আসনে ভোট নেওয়া হবে।

‘দাগি’দের প্রার্থী করার বিষয়ে দেশের শীর্ষ আদালত একাধিকবার উষ্মা প্রকাশ করলেও টনক নড়েনি দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বের। ভোটযুদ্ধে জিততে বাহুবলী এবং দাগিদের উপরেই তাঁরা যে বেশি আস্থা রাখছেন তা প্রার্থী তালিকাতেই স্পষ্ট। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের মতো তৃতীয় দফার ভোটেও দাগি প্রার্থীদের রমরমা। একাধিক কেন্দ্রে একাধিক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যার ফলে ৪২ আসনে  ‘লাল সতর্কতা’ জারি হয়েছে। ওই তালিকায় যেমন রয়েছে কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গান্ধিনগর, তেমনই রয়েছে পশ্চিমবঙ্গের জঙ্গিপুর, মালদা উত্তর ও মালদা দক্ষিণ দক্ষিণ আসন। ‘লাল সতর্কতা’ আসনগুলিতে ভোটগ্রহণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্থ করার পাশাপাশি ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে।

মঙ্গলবারের ভোটে যে ৪২ আসনকে ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে মহারাষ্ট্রের ৯টি আসন রয়েছে। ওই আসনগুলি হল-মাধা, শোলাপুর, লাতুর, সাংলি, হাতকানানগালে, সাতারা, কোলহাপুর, বারামতী ও ওসমানাবাদ। গুজরাতের ভারুচ, পাটান, গান্ধিনগর, সুরেন্দ্রনগর ও বডোডরা আসনও ‘লাল সতর্কতা’ কেন্দ্রের আওতায় পড়েছে। এছাড়া কর্নাটকের শিমোগা, গুলবর্গা, বাগালকোট, বিজাপুর, হাভেরি, ধারওয়াড ও বেলগাম আসনও রেড অ্যালার্ট কেন্দ্রের তালিকায় পড়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি, সম্ভল, ফিরোজাবাদ, এটাওয়াও রয়েছে তালিকায়।

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ