Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিহারে ‘জীবিপুত্রিকা’ উৎসব উদযাপনে পুকুরে ডুবে মৃত্যু ৪৩ জনের

জানা গিয়েছে, গতকাল বুধবার সারাদিন অধিকাংশ মহিলা এই উৎসবের জন্যে স্নান করেছেন পুকুর এবং নদীতে। বিহারের প্রায় ১৫ জেলায় এমন ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে ‘জীবিপুত্রিকা’ উৎসব উদযাপন করতে গিয়ে নদী এবং পুকুরে ডুবে মৃত্যু ৩৭ জন শিশুসহ মোট ৪৩ জনের। এবং নিখোঁজ আরও তিনজন। বুধবার এই উৎসব চলাকালীন বিহারের মোট ১৫টি জেলায় এরকম ঘটনা ঘটেছে। মুলত, ‘জীবিপুত্রিকা’ উৎসবের সময় নারীরা তাঁর সন্তানদের মঙ্গল কামনায় নির্জলা উপবাস করে থাকেন। সন্তানদের (পুত্র ও কন্যা) দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য এই ব্রত পালন করেন মায়েরা। এবং সারাদিন উপবাস থেকে নদী কিংবা পুকুরে পবিত্র স্নান করেন।

এটি প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে পালিত হয়। জানা গিয়েছে, গতকাল বুধবার সারাদিন অধিকাংশ মহিলা এই উৎসবের জন্যে স্নান করেছেন পুকুর এবং নদীতে। বিহারের প্রায় ১৫ জেলায় এমন ঘটনা ঘটেছে। বিহারে ডুবে যাওয়ার ঘটনা সম্পর্কে বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের (ডিএমডি) জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত মোট ৪৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান অভিযান চলছে।’

সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকার অনুগ্রহ ঘোষণা করেছেন। সরকারের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এক্স-গ্রেশিয়ার পরিমাণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং মৃত আটজনের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই সেই সুবিধা পেয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, পূর্ব ও পশ্চিম চম্পারণ, নালন্দা, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সরণ, পাটনা, বৈশালী, মুজাফফরপুর, সমষ্টিপুর, গোপালগঞ্জ এবং আরওয়াল জেলায় এই উৎসব চলাকালীন নদী ও পুকুরে ডুবে মানুষের মারা গিয়েছেন নিহতরা।

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌