চতুর্থ পর্বের ভোটে ৫৮ আসনে ‘লাল সতর্কতা’ তালিকায় বাংলার রানাঘাট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই লোকসভার চতুর্থ দফার ভোট। ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে ভোট নেওয়া হবে। সোমবারের ভোটে ইভিএম বন্দি হবে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, শত্রুঘ্ন সিনহাদের ভাগ্য। ৯৬ আসনের মধ্যে ৫৮ আসনকে নির্বাচন কমিশনের তরফে ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের রানাঘাট।

নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, কোনও লোকসভা আসনে তিন বা তার চেয়ে বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে সেই কেন্দ্র লাল সতর্কতা কেন্দ্র হিসাবে বিবেচিত হয়। যেহেতু তিন বা বেশি প্রার্থীর বিরুদ্ধে নানা রকম অশান্তি বা অপরাধের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাই ওই আসনে বিশেষ নিরাপত্তা বা নজরদারির বন্দোবস্থ করা হয় নির্বাচন কমিশনের তরফে। ভোট পর্বে অশান্তি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

কমিশন সূত্রে জানা গিয়েছে, চতুর্থ দফার ভোটে সবচেয়ে বেশি লাল সতর্কতা কেন্দ্র রয়েছে অন্ধ্রপ্রদেশে।দক্ষিণের রাজ্যটিতে এক দফাতেই ২৫ আসনে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে ‘লাল সতর্কতা’ কেন্দ্রের সংখ্যা ১৭। অন্ধ্রের পড়শি রাজ্য তেলঙ্গানায় চতুর্থ দফায় একই সঙ্গে ১৭ লোকসভা আসনে ভোট হচ্ছে। ওই রাজ্যে ‘লাল সতর্কতা’ কেন্দ্রের সংখ্যা ১৭। মহারাষ্ট্রের ১০, উত্তরপ্রদেশের সাতটি কেন্দ্রও ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে চিহ্নিত হয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের চারটি আসনের মধ্যে ২টি আসন ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে বিবেচিত হয়েছে। চতুর্থ দফায় জম্মু-কাশ্মীরের শ্রীনগর আসনে ভোট নেওয়া হচ্ছে। ওই আসনও ‘লাল সতর্কতা’ কেন্দ্রের তালিকায় পড়েছে। বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও ওড়িশার একটি করে আসনেও জারি হয়েছে ‘লাল সতর্কতা’।  ন্ড

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?