বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রে। রাত আড়াইটে নাগাদ  মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় একটি যাত্রীবাহি বাস ও একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে প্রাণ হারান ছয়জন । দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কি করে এই দুর্ঘটনার ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়াও মৃতদের পরিচয় এখনও অধরাই রয়েছে। এই পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে মঙ্গলবার মহারাষ্ট্রের থানে শহরের একটি ব্যস্ত রাস্তায় টমেটো বহনকারী একটি ট্রাক উল্টে যায়, যার ফলে পাঁচ ঘন্টা যান চলাচল ব্যাহত হয়।  টমেটো বহনকারী একটি ট্রাক ঘোডবন্দরের দিকে যাচ্ছিল যখন এটি সেতুর উপর উল্টে যায়।  স্থানীয় দমকল কর্মী এবং আরডিএমসি দলের সহায়তায় পরিষ্কার হয় রাস্তা। তবে এই ঘটনার জেরে টানা ৫ ঘণ্টা ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, কয়েকমাস আগেই মহারাষ্ট্রে ট্রাকের সঙ্গে যাত্রীবাহি মিনিবাসের  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তার জেরে প্রাণ হারিয়েছিলেন ১২ জন এবিং জখম হন ২৩ জন। এই ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভজিনগর জেলায়। এবার সেই একই ঘটনার রেশ পড়ল মহারাষ্ট্রের আহমেদনগর জেলায়। তবে বারবার কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক