লাদাখের জোজিলা গিরিখাতে তুষার ধসে সাত জনের মৃত্যু, আহত ৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীনগর-লেহ মহাসড়কের জোজিলা গিরিখাতে ভয়াবহ তুষারধসে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন কমপক্ষে পাঁচজন। বরফের চাঙড়ের নিচে চাপা পড়ে রয়েছে বেশ কয়েকটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনার পর মহাসড়কটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বরফ সরিয়ে রাস্তা সচল করার কাজে নেমেছে কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ মহাসড়কটি বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তুষারধসে সাতজনের প্রাণহানির খবরে দুঃখপ্রকাশ করেছেন লাদাখের উপরাজ্যপাল এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

শ্রীনগর-লেহ মহাসড়ক এনএইচ-১ নামে পরিচিত। ৪৩৪ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি শ্রীনগর এবং লেহ-এর মধ্যে প্রধান সংযোগ স্থাপন করেছে। ১১,৫৭৫ ফুট উচ্চতায় জোজিলা গিরিপথের মধ্য দিয়ে যাওয়া এই রাস্তাটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ভারী তুষারপাত এবং বিপজ্জনক ভূখণ্ডের কারণে, শীতকালে মহাসড়কের এই অংশটি প্রায়শই বন্ধ থাকে। এই সমস্যা সমাধানের জন্য বর্তমানে জোজিলা গিরিপথ জুড়ে একটি বড় সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে। ওই সুড়ঙ্গ নির্মাণ সম্পন্ন হলে পর্যটক এবং সাধারণ মানুষের যাতায়াত আরও মসৃণ হয়ে উঠবে। সুড়ঙ্গটি ১৪.২ কিলোমিটার দীর্ঘ, ৯.৫ মিটার চওড়া এবং প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। নির্মাণ সম্পন্ন হলে জোজিলা সুড়ঙ্গ এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গে পরিণত হবে।

এদিন তুষার ধসে সাত জনের মৃত্যুর খবর প্রসঙ্গে লাদাখের উপরাজ্যপাল বলেছেন, ‘জোজিলা-তে তুষারধসের দুর্ভাগ্যজনক খবর শুনেছি। আমি কারগিলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করতে এবং ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করার নির্দেশ দিয়েছি। দুর্যোগ ত্রাণ বাহিনী এবং বিআরও (বর্ডারস রোড অর্গানাইজেশন) সহ সমস্ত সরকারি সংস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।’ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইটারে ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, ‘জোজিলা গিরিপথে তুষারধসের কবলে পড়ে ৭ জনের মর্মান্তিক মৃত্যু এবং ৫ জনের আহত হওয়ার খবরে আমি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।’

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির