যানজটে ৭০ কিমি পেরোতে ৪ ঘন্টা, অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু মূমূর্ষ রোগিনীর

মর্মান্তিক ঘটনা! তীব্র যানজটে ফেঁসে মৃত্যু হল এক মূমূর্ষ রোগিণীর। রাস্তায় যানজটের দৌড়ে প্রাণ হারালেন ৪৯ বছর বয়সী ওই মহিলা। আবারও শিরোনামে এল মহারাষ্ট্রের তীব্র যানজট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা! তীব্র যানজটে ফেঁসে মৃত্যু হল এক মূমূর্ষ রোগিণীর। রাস্তায় যানজটের দৌড়ে প্রাণ হারালেন ৪৯ বছর বয়সী ওই মহিলা। আবারও শিরোনামে এল মহারাষ্ট্রের তীব্র যানজট। কারণ মহারাষ্ট্রের জাতীয় সড়ক-৪৮-এর সঙ্গে সংযোগ রয়েছে মুম্বইয়ের। তাই প্রায়শই গুরুতর অসুস্থ রোগীকে মুম্বইয়ের কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে মহারাষ্ট্রের এই জাতীয় সড়কটিকে ব্যবহার করা হয়। কিন্তু সেখানে এত যানজট থাকায় প্রায়শই যান জটে ফেঁসে গিয়ে রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়। এবার মহারাষ্ট্রের পালঘর জেলা থেকে একজন মহিলার মৃত্যুর খবর পাওয়া গেল। গত ৩১ জুলাই, পালঘরের মধুকর নগরে বাড়ির কাছেই একটি গাছের ডাল মাথায় ভেঙে পড়ার পর গুরুতর আহত হয়ে ছিলেন ৪৯ বছর বয়সী ওই মহিলা। তাতে তার পাঁজর, কাঁধ এবং মাথায় আঘাত লেগেছিল।

কিন্তু পালঘরে কোনও ট্রমা সেন্টার না থাকায়, তাঁকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেইমতো মহিলাকে পালঘর থেকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল একটি অ্যাম্বুলেন্স করে। কিন্তু পালঘর থেকে মুম্বইয়ের পর ৭০ কিমি, যা পেরোতে সাধারণত আড়াই ঘন্টা সময় লাগে। ঘটনার দিন তাঁকে অ্যানেস্থেসিয়া দিয়ে বিকেল ৩টার দিকে যাত্রা শুরু করে তাঁর পরিবার। তার স্বামী অ্যাম্বুলেন্সে তার পাশে বসে ছিলেন। এরপর অ্যাম্বুলেন্সটি জাতীয় সড়ক-৪৮-তে এক বিশাল যানজটে আটকে যায়। যখন ৬টা বাজল অ্যাম্বুলেন্সটি তখন মাত্র অর্ধেক পথ পেরোতে সক্ষম হয়েছিল। এদিকে মহিলার অ্যানেস্থে সিয়ার প্রভাব কমতে শুরু করেছিল। পূরব অসহ্য যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে।

দীর্ঘ ৪ ঘন্টা পেরিয়ে অ্যাম্বুলেন্সটি যখন সন্ধ্যা ৭টার দিকে হিন্দুজা হাসপাতাল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মীরা রোডের অরবিট হাসপাতালে পৌঁছায়, তখন চিকিৎসকেরা পূরবকে পরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন। তার স্বামী কৌশিককে বলা হয় যে, যদি আর ৩০ মিনিট আগে হাসপাতালে পৌঁছনো যেত, তাহলে মহিলাকে বাঁচানো যেত। অর্থাৎ মহিলার মৃত্যুর নেপথ্যে আবারও খলনায়ক হল রাস্তার তীব্র যানজট। মহিলার স্বামী বলেছেন, ‘এই চার ঘন্টা সফরে তাঁকে অসহ্য যন্ত্রণায় কাতরাতে দেখেছি। আমরা পূরবকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম। কিন্তু যানজট আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। রাস্তাটি গর্তে ভরা ছিল এবং এতে তিনি আরও যন্ত্রণায় ভুগছিলেন। তিনি ব্যথায় চিৎকার করছিলেন এবং কাঁদছিলেন। আমি চালককে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু আমরা আটকে গিয়েছিলাম, যানবাহনগুলি ভুল দিক থেকে চালানো হয়েছিল, যার ফলে যানজট আরও খারাপ হয়েছিল।’

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার