৭২ ঘণ্টা ধরে তল্লাশি, ১৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : মহারাষ্ট্রের নান্দেড়ে বিপুল পরিমাণ সোনা, নগদ টাকা উদ্ধার করল আয়কর বিভাগের আধিকারিকরা। টানা ৭২ ঘণ্টা ধরে অভিযান চলে ভান্ডারী ফিন্যান্স ও আদিনাথ কো-অপারেটিভ ব্যাঙ্কে। উদ্ধার হয়েছে ১৭০ কোটি টাকার হিসাববহির্ভূত সম্পত্তি।

আয়কর দফতর সূত্রে খবর, নাসিক, পুনে, নাগপুর সহ মহারাষ্ট্রের ৬ জেলায় তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। কর ফাঁকি দেওয়ার অভিযোগে ভান্ডারি পরিবারের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। ১৭০ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তি উদ্ধার করা হয়েছে। ১৭০ কোটি টাকার সম্পত্তির মধ্যে নগদ টাকা রয়েছে ১৪ কোটি। নগদ টাকা উদ্ধারের পর তা গুনতে যন্ত্র আনা হয়। যন্ত্র চালিয়ে সব টাকা উদ্ধার করতে ১৪ ঘণ্টা হয়ে যায়। নগদ টাকা ছাড়াও উদ্ধার হয়েছে ৮ কেজি সোনা ও প্রচুর নথিপত্র। নথিগুলি খতিয়ে দেখে আরও কিছু সম্পত্তির হদিশ মিলতে পারে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, বিনয় ভাণ্ডারি, বিজয় ভাণ্ডারি, আশিস ভাণ্ডারি, সঞ্জয় ভান্ডারির নান্দেড়ে বড় প্রাইভেট ফিন্যান্স ব্যবসা রয়েছে। গত শুক্রবার একশো জন আধিকারিক ২৫টি গাড়ি করে নান্দেড়ে পৌঁছোয়। ভান্ডারি ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড ছাড়াও কোটারি কমপ্লেক্সের কার্যালয়ে ও আদিনাথ মাল্টিপ্লেক্স কোঅপারেটিভ ব্যাঙ্কেও তল্লাশি চালানো হয়। টানা তিন দিন ধরে তল্লাশি চালানো হয়।

 

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ