সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলকর্মীদের জন্য পুজোর বোনাস করল মোদি সরকার। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চলতি বছর পুজো উপলক্ষে রেল কর্মচারিদের ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (পিএলবি) দেওয়া হবে। দেশজুড়ে ছড়িয়ে থাকা মোট ১১ লাখ ৪০ হাজার ৭৭০ জন নন-গেজেটেড রেলওয়ে কর্মী সেই বোনাস পাবেন। সর্বোচ্চ বোনাসের অঙ্কটা হবে ১৭,৯৫১ টাকা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সামাজিক সুরক্ষা স্কিমের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২০৩১ সাল পর্যন্ত।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দীপাবলির উপহার হিসেবে রেলকর্মীদের পারফরম্যান্স লিঙ্কড বোনাস দেওয়া হচ্ছে। বোনাস দিতে ২,০০৯ কোটি টাকার মতো খরচ হবে। ট্র্যাক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, মিনিস্টেরিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মীরা সেই পারফরম্যান্স লিঙ্কড বোনাস যাবেন।

গত বছর পুজোতেও ৭৮ দিনের বোনাস পেয়েছিলেন রেল কর্মীরা। আর তার জন্য রেলের কোষাগার থেকে খরচ হয়েছিল ১,৮৬৫.৬৮ কোটি টাকা। গতবারের তুলনায় এবার মোট অর্থের পরিমাণ ১৪৩.৯৩ কোটি টাকা বেশি, যা প্রায় ৭.৭ শতাংশ বৃদ্ধি। গত বছর বোনাসভোগী কর্মীর সংখ্যা ছিল ১০,৯১,১৪৬ জন। চলতি বছর কর্মীর সংখ্যা ৪৯,৬০০ জন বেড়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে বিশেষ সক্ষমদের জন্যও সুখবর শুনিয়েছেন রেলমন্ত্রী। তিনি জানান, বিশেষভাবে সক্ষমদের পেনশন পাওয়ার জন্য ৮০ শতাংশের ন্যূনতম সীমা ছিল। তা কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে। এতদিন ১৮ বছরের ঊর্ধ্বে বিশেষভাবে সক্ষমদের পেনশন মিলত। এখন জন্ম থেকেই বিশেষভাবে সক্ষমরা  পেনশনের আওতায় আসবেন।

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

পুজোয় সন্ধ্যার আড্ডা জমান পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়ায়, জানুন রেসিপি

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের