সিবিআই-ইডির অপব্যবহার নিয়ে মোদিকে চিঠি ৮ বিরোধী দলের, সামিল হলো না কংগ্রেস

চিঠিতে সই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও

Share:

নিজস্ব প্রতিনিধি: আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার গ্রেফাতারির মাঝে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির অপব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল দেশের ৮ বিরোধী দল। তবে সামিল হল না কংগ্রেস।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির অপব্যবহার নিয়ে নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে সই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কে চন্দ্রশেখর রাও, ভগবন্ত মান এবং অরবিন্দ কেজরিওয়ালও। চিঠিতে স্বাক্ষর করেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

বিরোধী দলের নেতারা চিঠিতে লিখেছেন, ‘আমরা আশা করি আপনি একমত হবেন যে ভারত এখনও একটি গণতান্ত্রিক দেশ৷ বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির নির্লজ্জ অপব্যবহার থেকে বোঝা যায় যে আমরা গণতন্ত্র থেকে স্বৈরাচারে রূপান্তরিত হয়েছি।’ একইসঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, কোনো প্রমাণ ছাড়াই কথিত অনিয়মের অভিযোগে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে। তবে দেশের ৮ বিরোধী দলের নেতা চিঠিতে সই করলেও দেশের অন্যতম বিরোধী দল কংগ্রেসের তরফে ওই চিঠিতে স্বাক্ষর করা হয়নি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের