সরকারি কর্মচারীদের জন্য সুখবর, অষ্টম পে কমিশনে মোটা অঙ্কে বাড়বে বেতন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কোটি কোটি সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য সুখবর। অষ্টম পে কমিশন বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা। অবশেষে এল সুখবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে এই পে কমিশন বাস্তবায়নের সঙ্গে সঙ্গে কর্মচারীদের বেতন ৩০ থেকে ৩৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

ব্রোকারেজ ফার্ম অ্যাম্বিট ক্যাপিটাল তাদের প্রতিবেদনে দাবি করেছে যে বেতন এবং পেনশন ৩০-৩৪% বৃদ্ধি পেতে পারে। এটা যদি সত্যি হয় তাহলে প্রায় ১.১ কোটি মানুষ উপকৃত হবেন। নতুন স্যালারি স্কেল ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। তবে এর জন্য প্রথম বেতন কমিশনের রিপোর্ট প্রয়োজন। সেটি প্রস্তুত করে সরকারের কাছে পাঠাতে হবে। সরকার অনুমোদন করলে তবেই বাড়বে বেতন। এখনও পর্যন্ত এই বিষয়ে কেবল ঘোষণা করা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন প্রায় ১.১ কোটি মানুষ। যাদের মধ্যে প্রায় ৪৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং কমপক্ষে ৬৮ লক্ষ পেনশনভোগী রয়েছেন। অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর, কর্মচারীদের মূল বেতন, ভাতা এবং অবসরকালীন সুবিধা বৃদ্ধি পাবে।

নতুন বেতন নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ফিটমেন্ট ফ্যাক্টর। এটি এমন একটি সংখ্যা যা নতুন বেতন নির্ধারণের জন্য বিদ্যমান মূল বেতনকে গুণ করতে ব্যবহৃত হয়। যেমন সপ্তম বেতন কমিশনে ২.৫৭ এর একটি ফ্যাক্টর ব্যবহার করা হয়েছিল। সেই সময়ে এটির ন্যূনতম মূল বেতন নির্ধারণ করা করেছিল ৭,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা পর্যন্ত। প্রতিবেদনে বলা হয়েছে যে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৪৬ এর মধ্যে হওয়া উচিত। কর্মচারী এবং পেনশনভোগীরা কত বেতন পাবেন তার উপর সঠিক পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পূর্ববর্তী বেতন কমিশনগুলি বিভিন্ন স্তরে বেতন বৃদ্ধি করেছে। ষষ্ঠ পে কমিশন (২০০৬) মোট বেতন এবং ভাতাগুলিতে প্রায় ৫৪% বৃদ্ধি দেখিয়েছে, ২০১৬ সালে সপ্তম পে কমিশন কার্যকর করা হয়। তারপর প্রথম বছরে মূল বেতন এবং অন্যান্য ভাতার সাথে ১৪.৩% যোগ করার পর প্রায় ২৩ শতাংশ বৃদ্ধি দেখানো হয়েছে।

একজন সরকারি কর্মচারীর বেতনের মধ্যে মূল বেতন, মহার্ঘ্য ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), পরিবহন ভাতা (TA), এবং অন্যান্য ছোটখাটো সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত। সময়ের সাথে সাথে, মূল বেতনের অংশ মোট প্যাকেজের ৬৫% থেকে প্রায় ৫০% এ নেমে এসেছে এবং অন্যান্য ভাতাও বৃদ্ধি পেয়েছে।

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন