বান্দ্রা ষ্টেশনে ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত ৯ যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি আর তাতেই ঘটল পদপিষ্টের ঘটনা। রবিবার সকালে মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাস স্টেশনে ঘটে এমন ঘটনা। জানা গিয়েছে, পদপিষ্টের ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৯ জন। তাদেরকে মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে  উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, গোরক্ষপুরগামী ২২৯২১ নম্বর ট্রেনটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই বিপুল সংখ্যায় মানুষ ভিড় জমান। এরফলে যাত্রীরা ট্রেনের সাধারণ কামরায় ওঠার চেষ্টা করলে পদপিষ্ট হয়ে পড়েন। এখন পর্যন্ত ৯ জন আহত হয়েছেন বলে খবর। এনারা গোরক্ষপুরের বাসিন্দা। তবে এখন কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই সামনে এসেছে বান্দ্রা ষ্টেশনের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একজন রেলকর্মী আহত যাত্রীকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। আবার কোন যাত্রী মেঝেতে পড়ে আছেন, তাদের শরীরে রক্তের দাগ।

এই ঘটনা প্রসঙ্গে রেলের এক আধিকারিক জানিয়েছেন, ভিড় সামলাতে ১ নম্বর প্ল্যাটফর্মে ৫০ জনেরও বেশি পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। তবে ট্রেন আসতেই ঘটে হুড়োহুড়ির ঘটনা। আর তাতেই ঘটে দুর্ঘটনা। বলা বাহুল্য, গোরক্ষপুরগামী ২২৯২১ নম্বর ট্রেনটি প্রতি সপ্তাহে ভোর ৫টা ১০ মিনিটে বান্দ্রা ষ্টেশন থেকে ছাড়ে। তবে এদিন ট্রেনটি নিধারিত সময়ের কিছুক্ষণ পরেই ষ্টেশনে আসে। আর তাতেই ঠেলাঠেলি শুরু হয় বান্দ্রা প্ল্যাটফর্মে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL