‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল হতেই বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর। তাঁর মৃত্যুতে এবার গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর  প্রয়াণ হিন্দি ও মারাঠি চলচ্চিত্র জগতে এক ‘গভীর শূন্যতা’ সৃষ্টি করেছে । 

 এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘শ্রী নানা পাটেকরের মতো দর্শকদের চমকে দেওয়ার মতো ভঙ্গি, তাঁর স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং অনন্য প্রভাব খুব কম অভিনেতার মধ্যেই দেখা যায়। প্রতিটি চরিত্রে অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতা ফুটিয়ে তুলে তিনি এমন সব চরিত্র আমাদের উপহার দিয়েছেন, যা প্রজন্মের পর প্রজন্মের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। নিজের দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করে মতামত প্রকাশের ক্ষেত্রে তিনি ছিলেন অবিচল; তাঁর এই স্পষ্ট ও অকপট অবস্থানের জন্য তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।’ মোদি আর ও লিখেছেন, ‘হিন্দি ও মারাঠি চলচ্চিত্র জগতে শ্রী নানা পাটেকরের অবদান ছিল অপরিসীম। তাঁর প্রয়াণ শিল্পজগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুরাগীর প্রতি গভীর সমবেদনা জানাই। ওম শান্তি!’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন নানা পাটেকর। বুকে তীব্র ব্যথা অনুভব করার পর গোয়ায় তাঁর ফ্ল্যাটে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ভোর ৫টা ২০ মিনিটে মণিপাল হাসপাতালের মেডিকেল টিম তাঁকে মৃত ঘোষণা করে। মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডঃ শেখর সালকার একটি সংবাদ সম্মেলনে অভিনেতার শেষ মুহূর্তগুলোর বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, পাটেকরকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। জানা গিয়েছে,  প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা ধরে সিপিআর দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। 

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২