ইডিকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল

ইডি-কে নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল হল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : গত ২৭ জুলাই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)-কে নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই রায়ের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল হল। সোমবার ভারতের প্রধান বিচারপতি এনভি রামানার (NV Ramana) এজলাসে রিভিউ আবেদনটি উত্থাপিত করা হয়। তিনি বিষয়টিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছেন।

এর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় গ্রেফতারি, সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর পদক্ষেপের সাংবিধানিক বৈধতা রয়েছে ইডির। বিচারপতি এএম খানউইলকরেরর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিল। এর আগে আর্জিতে দাবি করা হয়েছিল, সংবিধানের ২০ ধারা এবং ২১ ধারার যে অধিকার স্বীকৃত আছে, তা লঙ্ঘিত হয়েছে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে।  পাশাপাশি মামলাকারীর অভিযোগ ছিল, যে কোনও অপরাধকে আর্থিক তছরুপে পরিণত করে নেওয়া হচ্ছে। সেই প্রেক্ষিতে শীর্ষ আদালত জানিয়েছে, গ্রেফতারি, তল্লাশি অভিযান, সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপের জন্য ইডির হাতে যে ক্ষমতা দেওয়া আছে, তা সাংবিধানিকভাবে বৈধ। কোনওরকম স্বেচ্ছাচারিতা হচ্ছে না। সেইসঙ্গে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় জামিন মঞ্জুরের ক্ষেত্রে কঠোর শর্তও বহাল রাখে শীর্ষ আদালত। এই আবহে বিচারপতি এএম খানউইলকরেরর রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল হল প্রধান বিচারপতির এজলাসে। 

বিরোধীরা বরাবরই অভিযোগ করে এসেছে যে ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে শাসকদল বিজেপি। তথ্য বলছে, গত আটবছরে এই তদন্তকারী সংস্থা মোট ৩০১০টি তল্লাশি অভিযান চালিয়েছে। এই অভিযানে মোট ৯৯,৩৫৬ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের অধীনে এই টাকা বাজেয়াপ্ত করা হয়। ইউপিএ জমানা থেকে মোদি জমানায় ইডির তল্লাশি অভিযানের সংখ্যা ২৭ গুণ। হিসেব অনুযায়ী, আজও পর্যন্ত প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের অধীনে ৫৪২২টি মামলা রুজু করেছে ইডি। এদিকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে ২৪ হাজার ৮৯৩টি মামলা দায়ের হয়েছে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার