স্বামীর খুনের প্রধান সাক্ষী ছিলেন স্ত্রী, এবার দিল্লিতে প্রকাশ্য দিবালোকে মহিলাকে গুলি করে হত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ উত্তর–পশ্চিম দিল্লির শালিমার বাগে ৪৪ বছর বয়সের এক মহিলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সন্দেহ করছে যে, এই হত্যার নেপথ্যে রয়েছে ২০২৩ সালে তাঁর স্বামীর খুনের প্রেক্ষিতে। ঠিক যেন এক বছর আগের ঘটনার পুনরাবৃত্তি আবার দেখা গেল। ২০২৩ সালে স্বামী বিজেন্দ্র যাদবকে ঠিক এইভাবেই গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। একইভাবে দিল্লির শালিমার বাগে তাঁর স্ত্রী রচনা যাদবকে (৪৪) গুলি করে খুন করা হল। এই ঘটনা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। স্বামীর খুনের মামলায় প্রধান সাক্ষী হওয়ার জেরেই রচনা যাদবকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান।

এদিকে শনিবার এই খুনের ঘটনা ঘটেছে। রচনা যাদব শালিমার বাগের বাসিন্দা এবং তাঁর এলাকার আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ছিলেন। তাঁর মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রচনা যাদব মূলত উত্তর–পশ্চিম দিল্লির ভালস্বা গ্রামের বাসিন্দা। তদন্তকারীরা সন্দেহ করছেন যে, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর স্বামী বিজেন্দ্র যাদবের হত্যার যোগসূত্র রয়েছে। যাঁকে ২০২৩ সালে গুলি করে খুন করা হয়েছিল। সেই খুনের মামলা এখনও বিচারাধীন। শনিবার সকাল ১১টা নাগাদ প্রতিবেশীর সঙ্গে দেখা করে রচনা বাড়ি ফিরছিলেন। তখন দুজন দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং রচনাকে নিজের নাম জিজ্ঞাসা করে নিশ্চিত হতেই তাঁর মাথায় গুলি করে। ঘটনাস্থলেই রচনার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। সেখান থেকে পুলিশ একটি কার্তুজও উদ্ধার করেছে।

অন্যদিকে এই খুনের ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয়, রাজধানীর আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। কারণ প্রকাশ্য দিবালোকে গুলি করে খুনের ঘটনা সেখানে ঘটেছে। এই বিষয়ে একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, ‘‌২০২৩ সালের মামলায় অতীতের শত্রুতার কারণে বিজেন্দ্র যাদবকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ভরত যাদব এবং আরও পাঁচজনের নাম অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিচার চলছে। তবে প্রধান অভিযুক্ত ভরত যাদব এখনও পলাতক এবং তাকে অপরাধী হিসাবে ঘোষণা করা হয়েছে।’‌ তদন্তকারীদের অনুমান, সাক্ষ্যদান রুখতে এবং মামলা বন্ধ করতেই এই খুন করা হয়েছে।

এছাড়া রচনা যাদব হত্যার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে অভিযুক্ত ধরা পড়েছে। এমনকী রচনাকে গুলি করেছে তাও ধরা পড়েছে। পুলিশ সূত্রে খবর, হামলাকারীর সহযোগী দিল্লির রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি স্পোর্টস মোটরবাইকে করে কাছাকাছি অপেক্ষা করছিল। যার ফলে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর–পশ্চিম) ভীষ্ম সিং বলেন, ‘‌ক্রাইম টিম এবং এফএসএল টিমকে ডাকা হয় এবং ঘটনাস্থল সরেজমিনে পরীক্ষা করা হয়। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।’‌ রচনার বড় মেয়ে কণিকা যাদব বলেন, ‘‌আমার বাবার খুনের মামলায় অভিযুক্তরা তিহার জেলে বসে এই ছক কষেছে। ভরত যাদব আমার মায়ের খুনের পরিকল্পনা কার্যকর করেছে। ওরা ভয় পেয়েছিল যে মায়ের সাক্ষ্যের ভিত্তিতে ওদের সাজা হয়ে যাবে।’‌

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?