অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল চুরির সন্দেহকে কেন্দ্র করে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। এক যুবকের সঙ্গে অত্যন্ত অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের আছীবন থানা এলাকার পাঠকপুর গ্রামের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে অভিযুক্ত যুবককে হাত বাঁধা অবস্থায় রয়েছে এবং গলায় ঝোলানো হয়েছে জুতোর মালা। শুধু তাই নয়, তাঁর মাথাও ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে।  

ভিডিও প্রকাশ্যে আসার পরেই উঠেছে সমালোচনার ঝড়। পুলিশ ভাইরাল ভিডিও এবং পুরো ঘটনাটি তদন্ত করছে। জানার চেষ্টা চলছে যে কী পরিস্থিতিতে ওই যুবককে আক্রমণ করা হয়েছিল। এই ঘটনায় একজন বাবা-ছেলেকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার সূত্রপাত মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে। অভিযোগ, গ্রামের বাসিন্দা রাজু ও তাঁর ছেলে রাজের মোবাইল চুরি হয়েছে বলে সন্দেহ করা হয় এক যুবকের উপর। এরপর তাঁরা ওই যুবককে লখনউ থেকে ধরে নিজেদের গ্রামে নিয়ে আসেন বলে অভিযোগ। যুবক চুরির অভিযোগ অস্বীকার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর ওই যুবকের হাত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। গলায় পরিয়ে দেওয়া হয় জুতোর মালা। তাঁর মাথা ন্যাড়া করে দেওয়ার পাশাপাশি তাঁকে প্রকাশ্যে অপমান করা হয় বলেও অভিযোগ। ঘটনার সময় কেউ গোটা বিষয়টি মোবাইলে রেকর্ড করেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

আরও পড়ুন: ‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে পুলিশ। আছীবন থানার পুলিশ অভিযুক্ত বাবা-ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই যুবককে কী পরিস্থিতিতে লখনউ থেকে আনা হয়েছিল, ঘটনার সময় সেখানে আর কারা উপস্থিত ছিলেন এবং ঠিক কী ঘটেছিল, সবই খতিয়ে দেখছে পুলিশ। 

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের