‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: হালিশহর থানার লকআপে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল, রবিবার নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল, ধুন্ধুমার পরিস্থিতি হয় হালিশহরে। মমতার গাড়ি লক্ষ্য করে জুতো-কাদা ছোড়া হয়। ক্ষুব্ধ জনতা ‘চোর চোর ও ডাকাতরানি’ বলে মমতাকে সম্বোধন করে। সেই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হালিশহরে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে রাজনীতি করতে গিয়েছিলেন, কিন্তু পরিবার তা করতে দেয়নি। সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরামর্শও দিয়েছেন শুভেন্দু অধিকারী।

আজ, সোমবার উত্তর ২৪ পরগনার হালিশহরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি তো গতকাল পুলিশকে না জানিয়ে এসেছিলেন। জনরোষ তৈরি হয়েছিল। আমাদের বিধায়ক তা জানামাত্র পুলিশকে দিয়ে ব্যবস্থা নিয়েছেন। আমার অনুরোধ, এবার থেকে আপনি যেখানে যাবেন, সময়মতো পুলিশকে জানাবেন। আপনার যাঁকে খুশি, কলকাতার সিপি বা ডিআইজিকে জানাবেন। ডিজিকে আপনার পছন্দ না হলে অন্য কাউকে বলবেন। আমাদের পুলিশ আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দেবে। এটাই পরামর্শ দিতে চাই।’

আরও পডুন: হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এত চুরি করেছেন, চোর স্লোগান তো শুনতেই হবে। বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছেন। কিন্তু আপনি বলছেন, জোর করে ঢুকব। এসব করবেন না। ওনার নিরাপত্তায় কোথাও কোনও গাফিলতি নেই। আপনাকে ঘিরে যা হয়েছে, তা স্থানীয় পুলিশের সমস্যা। আর আমাদের বিধায়ক খবর পেয়েই পুলিশের মাধ্যমে পরিস্থিতি সামলেছে। পুলিশ তো সবসময় এক জায়গায় থাকে না। তাদেরও একটু সময় দিতে হয়। যাই হোক, আপনাকে আমি পরামর্শ ঠিক দেব না। অনুরোধ করছি, আপনি যেখানে খুশি যাবেন। কিন্তু তার আগে সময়মতো পুলিশকে জানাবেন। পুলিশ প্রয়োজনমতো যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবেন। উনি তো গতকাল, পুলিশকে না জানিয়ে চলে এসেছেন।’

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

বাইকে ​তেল ভরিয়ে টাকা না দিয়ে উল্টে দাদাগিরি, হাড়োয়ায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী

মসজিদের মাইক খোলার নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি