মোদিকে নিয়ে অপমানজনক মন্তব্য, আপকে নোটিশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘রাজনৈতিক প্রভু’ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে শোকজ নোটিশ ধরাল নির্বাচন কমিশন। আপের ‘এক্স’ হ্যান্ডেলে মোদি সম্পর্কে ‘অপমানজনক মন্তব্য’ করার অভিযোগ তুলে মঙ্গলবারই কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। আর ওই নালিশ পেয়েই  আদর্শ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দোহাই পেড়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে কমিশন। আগামী বৃহস্পতিবারই জবাব দেওয়ার জন্য আপকে সময়সীমাও বেঁধে দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে আপের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ করা হবে বলেও হুমকি দিয়েছে কমিশন।  

আমলা জীবনে বিজেপি ‘অনুগত’ হিসেবে বরাবরই পরিচিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দয়াতেই কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে ‘প্রভুভক্তির’ জন্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আর প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পরে কার্যত দেশের সাংবিধানিক সংস্থাকে বিজেপির শাখা সংগঠনে পরিণত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতারা নির্বাচনী প্রচারে বেরিয়ে রাহুল গান্ধি-সহ বিরোধী শিবিরকে অশালীন ভাষাতে লাগাতার আক্রমণ শানালেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ বিজেপির তরফে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুললেই অতি সক্রিয় হয়ে পড়ছেন কমিশনের কর্তারা।

বিরোধী শিবিরের অভিযোগ, ‘বিজেপি দয়ায় প্রধান নির্বাচন কমিশনার হয়ে রাজনৈতিক প্রভুদের হয়ে নির্লজ্জভাবে কাজ করে চলেছেন রাজীব কুমার ও তার দুই সহকারী। নির্বাচন কমিশনকে বিজেপির সহযোগী সংগঠনে পরিণত করে তুলেছেন। ফলে ইডি-সিবিআই ও  আয়কর দফতরের মতোই ‘বিশ্বাসযোগ্যহীন’ সংস্থায় পরিণত হয়েছে নির্বাচন কমিশন।’

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের