ধর্ষণের মামলায় গ্রেফতার আপ বিধায়ক পাঠানমাজরা, কড়া পদক্ষেপ পাতিয়ালা পুলিশের

ধর্ষণের মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে আম আদমি পার্টির (এএপি) বিধায়ক হরমিত সিংহ পাঠানমাজরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে আম আদমি পার্টির (এএপি) বিধায়ক হরমিত সিংহ পাঠানমাজরা। সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরী থেকে তাঁকে গ্রেফতার করেছেন পাতিয়ালা পুলিশ। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, একটি ধর্ষণ মামলায় গতবছর সেপ্টেম্বর থেকে পলাতক ছিলেন সানৌর থেকে প্রথমবারের মতো নির্বাচিত বিধায়ক হরমিত সিংহ পাঠানমাজরা। তাঁকে সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরী থেকে গ্রেফতার করা হয়েছে। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর, বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। জিরাকপুরের এক মহিলার অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছিল।

মহিলাটি অভিযোগে বলেন যে, বিধায়ক নিজেকে একজন ডিভোর্সী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান। আগে বিবাহিত হওয়া সত্ত্বেও বিধায়ক তাঁকে ২০২১ সালে বিয়ে করেন। এছাড়া মহিলাটি তাঁর বিরুদ্ধে বারবার যৌন হয়রানি, হুমকি এবং অশ্লীল বিষয়বস্তু পাঠানোর অভিযোগ করেছিলেন। তবে পুলিশ বারবার তাঁকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে তলব করলেও তিনি থাকায় হাজিরা দিতে ব্যর্থ হন। এরপরেই আপ বিধায়ককে পলাতক আসামি হিসেবে ঘোষণা করা হয়। তাঁর বিরুদ্ধে ২ সেপ্টেম্বর থেকে পলাতক থাকার অভিযোগ রয়েছে। প্রথমে পঞ্জাব পুলিশ তাঁকে গ্রেফতার করতে হরিয়ানার কারনাল গেলে তিনি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান। এরপর পুলিশ জানতে পারে, কারনাল জেলার ডাবরি গ্রামে, তিনি এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। এরপরে সেখানে পুলিশের দলটি গোপনে সেখান যান এবং তাঁকে গ্রেফতারের অভিযান চালালে বিধায়কের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং পাথর ছোড়ে।

তবে, পাঠানমাজরা পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘ভুয়ো এনকাউন্টারের’ শিকার হতে পারেন বুঝতে পেরেই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন। এই বিষয়ে পাতিয়ালার এসএসপি বরুণ শর্মা জানিয়েছেন, একটি আন্তঃরাজ্য অভিযান চলাকালে পুলিশ আম আদমি পার্টির (এএপি) বিধায়ক হরমিত সিংহ পাঠানমাজরা এবং তাঁর তিন সহযোগীকে গ্রেফতার করেছে। সকল অভিযুক্তকে আজ আদালতে হাজির করা হবে, যেখানে পুলিশ তাঁদের রিমান্ড চাইবে। অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা নথিভুক্ত ছিল। তবে পরে তাঁদের পলাতক অপরাধী হিসেবে ঘোষণা করা হয়। পুলিশ দল বেশ কিছুদিন ধরে তাঁদের সন্ধান চালাচ্ছিল। গ্রেফতারের সময় অভিযুক্তরা একটি স্করপিও গাড়িতে ভ্রমণ করছিলেন। পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে পাতিয়ালায় নিয়ে গিয়েছেন। এখন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী, পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে। পুলিশ এখন আদালত থেকে রিমান্ড চেয়ে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছেন। পাঠানমাজরা মধ্যপ্রদেশের শিবপুরীতে তাঁর তিন সহযোগীর সঙ্গে গ্রেফতার হন। পাতিয়ালা পুলিশের পাঁচটি দল এই গ্রেফতার অভিযান চালিয়ে ছিলেন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির