১১৫ দিন বাদে রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার সাসপেনশন প্রত্যাহার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার উপর থেকে সাসপেনশন তুলে নিলেন রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনকর। সোমবার রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পরেই বিজেপি সাংসদ জিভিএল নরসিমা রাও আপ সাংসদ রাঘব চাড্ডার উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব জমা দেন। ওই প্রস্তাব মেনেই তরুণ সাংসদের উপর থেকে শাস্তি তুলে নেন রাজ্যসভার চেয়ারম্যান।

দীর্গ ১১৫ দিন বাদে নির্বাসনের শাস্তি প্রত্যাহারের জন্য রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের পাশাপাশি সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ  জানিয়েছেন রাঘব চাড্ডা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘গত ১১ অগস্ট আমায় রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল। ওই শাস্তি প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলাম। শীর্ষ আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছিল। ১১৫ দিন বাদে আমার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। আমি খুশি। রাজ্যসভার চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য সংসদের বাদল অধিবেশনে আম আদমি পার্টির তরুণ সাংসদ রাঘব চাড্ডার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিলেন বিজেপির চার সাংসদ। রাজ্যসভায় সরকার পক্ষের দলনেতা পীযূষ গোয়েল সভার নিয়ম ভঙ্গের জন্য রাঘবকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন। সেই প্রস্তাবে অনির্দিষ্টকালের জন্য আপের তরুণ সাংসদকে সাসপেন্ড করার কথা বলা হয়। ওই প্রস্তাব গৃহীত হয়। ফলে বাদল অধিবেশনের বেশ কয়েকদিন সভায় অংস নিতে পারেননি অন্যতম তরুণ সাংসদ। এমনকী সেপ্টেম্বরে সংসদের বিশেষ অধিবেশনেও থাকতে পারেননি।

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে