‘‌মমতা দিদির লড়াইয়ে পাশে আছি’‌, নির্বাচন কমিশনকে তোপ দেগে সমর্থন কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে বাংলার প্রশাসনিক রদবদল ও বিধানসভা নির্বাচনকে ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কারণ নির্বাচন কমিশন রাজ্যকে অন্ধকারে রেখেই ঝড়ের গতিতে বদলি করছে পুলিশ–প্রশাসনের অফিসারদের। আর এবার তার মধ্যেই পাশে দাঁড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লি থেকে পাঠালেন সমর্থনের বার্তাও।

এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন কেজরিওয়াল। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই একের পর এক পুলিশ প্রশাসনে বদলি করতে থাকে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, ডিজিকে রাতের অন্ধকারে বদলি করে দেওয়া হয়। তারপর এক এক করে পুলিশ এবং প্রশাসনে ঝড়ের গতিতে বদলি করতে থাকে নির্বাচন কমিশন। যা নিয়ে সুর সপ্তমে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সরব হলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশনের এই অস্বাভাবিক সক্রিয়তা আদতে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এই ধরনের ধারাবাহিক বদলি গণতান্ত্রিক কাঠামোর পক্ষে অত্যন্ত উদ্বেগজনক।

অন্যদিকে আজ, শুক্রবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেখানে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন তিনি। সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দেন, বাংলায় আবার ক্ষমতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এসব বদলি করে কোনও লাভ হবে না। এবার বেলা গড়াতেই এল অরবিন্দ কেজরিওয়ালের সমর্থন। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক বলে মেনে নেন। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনও করেন।

এছাড়া বাংলার মুখ্যমন্ত্রী এই রদবদল নিয়ে এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় পোস্ট করেন। আর চিঠি লিখে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আইনের পাঠ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গোটা বিষয়টিতে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‌বিজেপি অসৎ উপায়ে নির্বাচনে জেতার জন্য নির্বাচন কমিশনকে তাদের অস্ত্র বানিয়েছে। আজ পশ্চিমবঙ্গে যা ঘটছে, দিল্লির নির্বাচনেও ঠিক তাই হয়েছিল। ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছিল, পুলিশ প্রশাসন বিজেপির গুণ্ডামিকে প্রশ্রয় দিয়েছিল এবং পুরো প্রশাসন বিজেপিকে জেতানোর কাজেই ব্যস্ত ছিল। আজ মমতা দিদিও গণতন্ত্রকে বাঁচানোর জন্য লড়ছেন। এই সংগ্রামে আমরা তাঁর সঙ্গে আছি।’‌

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর