বাবার ফোন নম্বর ব্লক করে দিয়েছেন কুম্ভে সাড়া ফেলে দেওয়া আইআইটিয়ান বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি : আধ্যাত্মিকতার টানে ছেড়েছিলেন মহাকাশ (এরোস্পেস) ইঞ্জিনিয়ারিং, সদ্যই কুম্ভমেলায় তোলপাড় এক আইআইটি বাবা। এই নাগাসাধুর শিক্ষাগত যোগ্যতা শুনে বাকরুদ্ধ সকলেই। এই আইআইটি বাবার নাম বর্তমান নাম হল মসানি গোরথ। তবে তাঁর আসল নাম ছিল অভয় সিং। অভয়কে নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভয়ের বাবা। সংসারের মায়া কাটাতে নিজের বাবা-মায়ের ফোন নম্বর ব্লক করে দিয়েছেন অভয় সিং ওরফে আইআইটিয়ান বাবা। যা শুনে হতবাক সকলে।

হরিয়ানার বাসিন্দা অভয়। তাঁর পৈতৃক গ্রাম হরিয়ানার ঝাজ্জার সাসরৌলিতে। অভয়ের বাবা পেশায় একজন আইনজীবী। অভয়কে নিয়ে তিনি খুব চিন্তিত বলে জানান তাঁর বাবা-মা। হতাশ ভরা গলায় তাঁরা জানান, মায়া কাটাতে তাঁদের ব্লক করে দিয়েছে অভয়। একইসঙ্গে তাঁরা জানান, অভয় সন্ন্যাসের ব্যাপারে শুধুই সামাজিক মাধ্যম থেকে জেনেছে। এরপরই আচমকা সিদ্ধান্ত নেয় নাগাসাধু হওয়ার। পরিবারের তরফে ঘোর আপত্তি ছিল অভয়ের নাগা সাধা হওয়া নিয়ে। তাঁর বাবার কথায়, অভয় ছোটবেলা থেকে খুব মেধাবী ছিল। ভাল রেজাল্ট করে তিনি মুম্বই আইআইটিতে ভর্তি হন। করোনার সময় তিনি কানাডায় থাকতেন। কানাডা থেকে ফিরে আসার পর তার মধ্যে আমূল পরিবর্তন ঘটতে শুরু করে। কোনকিছুর দিকে ধ্যান থাকত না তাঁর। তাঁর আচরণেও যথেষ্ট পরিবর্তন এসেছিল। তাই চিকিৎসার জন্য অভয়কে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা বলেন, অভয় সম্পূর্ণ সুস্থ। অভয় মেডিটেশনের প্রতি ঝোঁক রয়েছে। ধ্যান করতে সে প্রচন্ড ভালবাসে। 

একইসঙ্গে তাঁর বাবা জানান, ‘অভয় আমাদের সঙ্গে বেশি কথা বলতে পছন্দ করত না। কখনো খোলামেলা কথা বলে নি আমাদের সঙ্গে। গত ছয় মাস ধরে অভয় আমাদের সকলকে ব্লক করে রেখেছে। অনেক খুঁজেছি, কিন্তু আমরা সন্ধান পাই নি।’

উল্লেখ্য, মহাকুম্ভ মেলায় সবচেয়ে বেশি নজর কেডে়ছেন কুম্ভে আসা এক ‘আইআইটিয়ান বাবা’।এই বাবার শিক্ষাগত যোগ্যতা দেখলে চমকে উঠবেন সকলে। আধ্যাত্মিকতার টানে ছেড়েছিলেন মহাকাশ (এরোস্পেস) ইঞ্জিনিয়ারিং। চলতি মহাকুম্ভ মেলায় সকলের মন জয় করে নিচ্ছেন তিনি। আসলে তিনি হলেন প্রকৃতপক্ষে বুদ্ধিধর তরুণ। তাঁর কাছে এসেই ভিড় জমিয়ে বহু পূ্র্ণার্থীরা। সকলের মুখে এক প্রশ্ন, কেন বিজ্ঞান-প্রযুক্তির জগৎ ছেড়ে মহাকুম্ভে যোগ দিয়েছেন তিনি ? মুখে একগাল হাসি নিয়ে আইআইটি বাবা জানান,তিনি মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি(আইআইটি বম্বে)থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু পড়াশোনা করতে করতেই আধ্যাত্মিকতার টানে সন্ন্যাসী হন তিনি।

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

কম সময়ে বাড়িতেই বানিয়ে ফেলুন জনপ্রিয় চাইনিজ পদ ‘চিলি ক্র্যাব’

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…