১৪ ফেব্রুয়ারি গোয়ায় নতুন সূর্যোদয় হবে আশ্বাস অভিষেকের

সেপ্টেম্বর মাসে পশ্চিম ভারতের সমুদ্র সৈকত রাজ্য গোয়ায় যাত্রা শুরু করে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য উন্নয়ন ও পরিষেবার মাধ্যমে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করা

Share:

নিজস্ব প্রতিনিধি: সেপ্টেম্বর মাসে পশ্চিম ভারতের সমুদ্র সৈকত রাজ্য গোয়ায় যাত্রা শুরু করে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য উন্নয়ন ও পরিষেবার মাধ্যমে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করা। সেই কাজেই দ্রুত সংগঠন তৈরি করে গোয়ায় ভোটে লড়ছে তৃণমূল। আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন। আর সেই নির্বাচনে ৩১ আসনে লড়ছে তৃণমূল বাকি ৯ আসন তাদের জোটসঙ্গী মহারাষ্ট্র গোমন্তক পার্টি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন দান নয়, গোয়ার মানুষদের প্রাপ্যটাই দেবে তৃণমূল যদি ক্ষমতায় আসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানিয়েছেন, ‘গোয়াবাসীর অধিকার ফেরানোর লক্ষ্য উপহার নয়, তৃণমূল ক্ষমতায় এসে অধিকার ফেরাতে চায়। বিজেপি সরকারে আসার পর গোয়ায় বেকারত্ব বেড়েছে, খনিজ সম্পদ ব্যবসায় দুর্নীতি, রাস্তাঘাট খারাপ, পর্যটন শিল্পে ফ্লপ। তাহলে কীসের ডবল ইঞ্জিনের সরকার। গোয়ায় আগামী ১৪ ফেব্রুয়ারি নতুন ভোর হবে, সূর্যোদয় হবে। গোয়ায় মমতার নেতৃত্বে পরিবর্তন আসন্ন।’

অভিষেক এও জানিয়েছেন, ‘বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এসেছে তৃণমূল। বিজেপির মধ্যে একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেসই। গোয়ায় তিন মাসের মধ্যে তৃণমূল শূন্য থেকে একটা জায়গায় উঠে এসেছে। শূন্যতা ভরাতেই গোয়ায় তৃণমূল।’ গোয়ায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে ভোট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার মধ্যে মূল ‘গ্রহলক্ষ্মী কার্ড’। যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। অর্থাৎ বছরে মোট ৬০ হাজার টাকা পাবেন মহিলারা। সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। প্রায় সাড়ে তিন লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। আরও জানানো হয়েছে যে এই প্রকল্প কার্যকর করতে হলে রাজ্য সরকারের খরচ হবে ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা, যা রাজ্য বাজেটের ৬ থেকে ৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন হয়েছে ‘গৃহলক্ষ্মী কার্ড’-এর জন্য। এছাড়াও রয়েছে ‘যুব শক্তি কার্ড’, স্বল্প সুদে কোনও বন্দক ছাড়াই ঋণ। এছাড়াও গোয়ায় সুপ্রশাসন করাই লক্ষ্য বলে বারবার জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি