চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পেট্রোপণ্যের শুল্কে বিপুল আয়! সংসদে অভিষেকের প্রশ্নে জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: বিরোধীদের দাবি সত্যি প্রমাণিত হল। দীর্ঘ করোনা সময়ে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্য থেকে বিপুল টাকা আয় করেছে, এই দাবি বারবার করে এসেছিল তৃণমূল সহ বাকি বিরোধী দলগুলি। চলতি শীতকালীন অধিবেশনে সেই বিষয়ে কেন্দ্রকে প্রশ্ন করেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার উত্তরে কেন্দ্র জানায়, পেট্রল-ডিজেলে শুল্ক বাবদ কেন্দ্রের রোজগার ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় দেড়গুণেরও বেশি বেড়েছে ২০২০-২১ অর্থবর্ষে। অর্থাৎ মানুষের কাঁধে বোঝা চাপিয়ে জ্বালানিতে দেদার আয় করেছে কেন্দ্র। এই একই কথা বারবার বললেও কিছুতেই তা স্বীকার করেনি কেন্দ্রের বিজেপি সরকার। অবশেষে অভিষেকের লিখিত প্রশ্নের, উত্তরে সত্যিটা জানাতেই বিঁধেছে তৃণমূল কংগ্রেস।

ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, ২০২০-২১ অর্থবর্ষে পেট্রোপণ্যের রাজস্ব বাবদ কত টাকা আয় করেছে কেন্দ্র? চলতি অর্থবর্ষে পেট্রোপণ্যে কত টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা রেখেছে সরকার? যার উত্তর দিতে গিয়েই ল্যাজেগোবরে পড়েছে কেন্দ্র। অর্থমন্ত্রকের তরফে পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে পেট্রোপণ্যের কর বাবদ কেন্দ্র আদায় করেছে ৩ লক্ষ ৭২ হাজার ৯৭০ কোটি টাকা। গতবছরে সেই আয় ছিল কিছুটা কম। ২০১৯-২০ অর্থবর্ষে এই আদায়ের অঙ্ক ছিল ২ লক্ষ ২৩ হাজার ৫৭ কোটি টাকা। অর্থাৎ করোনার মধ্যেই মানুষের পকেট কেটে কেন্দ্র এত বিশাল আয় করেছে, তা এতদিন অস্বীকার করছিল।

যদিও উত্তরপ্রদেশ ও পঞ্জাব সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়েছে কেন্দ্র। যার দেখে একাধিক রাজ্য ধীরে ধীরে কর কমিয়েছে পেট্রোল-ডিজেলের উপর থেকে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ