‘শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিজ্ঞা রক্ষা করব’, মেঘালয়ে তৃণমূলের ইস্তাহার প্রকাশে অভিষেক

'মেঘালয়ে মানুষের অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নয়।' বলে জানান তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘালয়ে (Meghalaya) দলের ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার শিলংয়ে (Shilong) সাংবাদিক বৈঠক করে ইস্তাহার প্রকাশ করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। এদিন ইস্তাহার প্রকাশ করে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, ‘প্রতিশ্রুতি দিলে তা রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে।’

মঙ্গলবার ইস্তাহার প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  বলেন,  ‘ইস্তাহারে শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা’। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি যে নতুন তৃণমূল সরকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তা তিনি বুঝিয়ে দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিশ্রুতি দিলে তা রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে।’ পাশাপাশি মেঘের রাজ্যে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় বদল আনা হবে বলে জানান তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘মেঘালয়ের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।’ তিনি আরও বলেন, ‘মেঘালয়ে মানুষের অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নয়।’ ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে সরকারি প্রকল্প চালু করা হবে বলে জানান তিনি।

 এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় এলে মেঘালয়ের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তোলা হবে। মেঘালয়ে অর্থনীতিকে চাঙ্গা করা নতুন সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ৪ গুণ বৃদ্ধি করা হবে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাহ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, নিহত ৬

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘তদন্ত চলাকালীন কীভাবে তথ্য ফাঁস?’ পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

জগদ্ধাত্রী পুজোর আগেই বড় সাফল্য, গোপন অভিযানে হিন্দমোটর থেকে উদ্ধার ৩০ কেজি গাঁজা, ধৃত ৪

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ