ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ইন্ডিয়ান্সের সদ্য হেড কোচের পদে নিযুক্ত হয়েছেন কায়রন পোলার্ড। তিনি সেই দায়িত্ব পেয়েই পুরো কোচিং স্টাফ বদলে ফেলেছেন। লাসিথ মালিঙ্গা থেকে পরশ মামব্রে সবাইকে সরিয়ে দিয়েছেন তিনি। তার বদলে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্বে আনা হয়েছে একাধিক নতুন মুখকে। আজ, শুক্রবার সেই কথা ঘোষণা করা হয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের তরফে।

২০২৭- সিজন থেকেই নতুন কোচিং স্টাফ নিয়ে মাঠে নামতে দেখা যাবে পোলার্ডকে। ডিসেম্বর মাসের শেষে রয়েছে আইপিএলের মিনি নিলাম।তার আগে পুরো ঘর সাজিয়ে ফেলতে চাইছেন পোলার্ড। ভারতের প্রাক্তন ব্যাটার রবিন উথাপ্পাকে আজ, শুক্রবার ২০২৭ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরশুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন রবিন উথাপ্পা। এমনকি মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলতে দেখা গিয়েছিল তাঁকে। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। এবার তাঁকেই ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করল মুম্বই।

আরও পডুন: খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

রবিন উথাপ্পাকে কোচি হিসেবে নিযুক্ত করার পর সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্স জানিয়েছে, ‘দলের একেবারে প্রথম মরশুম থেকে অংশ হয়েছিলেন তিনি। পরে ভিন্ন দলে চলে যান। এখন তিনি ফিরে এসেছেন বিপুল অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে। রবির রয়েছে খেলার উপর গভীর অভিজ্ঞতা, চমৎকার ব্যাটিং দক্ষতা এবং তরুণদের সঠিকভাবে পরিচালনা করতে পারার ক্ষমতা। মুম্বই পল্টনে স্বাগত জানাই রবিন আপনাকে।’
সম্প্রতি মাহেলা জয়বর্ধনের জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড। তাঁর দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই কোচিং বিভাগে এই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের আইপিএলে নবম স্থানে খেলা শেষ করে প্লে-অফে উঠতে পারেনি মুম্বই। আগামী মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই দল পরিচালনার কাঠামোয় নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। 

তবে শুধুই রবিন উথাপ্পা নন, একঝাঁক নতুন কোচকে দেওয়া হয়েছে দায়িত্ব। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, মিচেল ম্যাকক্লেনাঘান হচ্ছেন বোলিং কোচ। টি. দিলীপকে করা হয়েছে ফিল্ডিং কোচ এবং ধাওয়াল কুলকার্নিকে অতিরিক্ত বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন