খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির ময়দানে ধাক্কার পর এবার বড় আইনি বিপাকে বিহারের বাহুবলী নেতা অনন্ত সিংহ! দুলার চাঁদ যাদব খুনের মামলায় তাঁর জামিন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, আগামী ১ ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। ফলে ফের জেলে ফিরতে হতে পারে মোকামার বিধায়ককে। একদিকে দলের বহিষ্কার অন্যদিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। পরপর দুই ধাক্কায় চাপে অনন্ত সিংহ।

২০২৫ সালের ৩০ অক্টোবর বিহার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন খুন হন জন সুরজের সমর্থক দুলার চাঁদ যাদব। মোকামার বাসাবনচক এলাকায় ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। খুনের ঘটনায় অনন্ত সিংহের নাম জড়ায়। অভিযোগের ভিত্তিতে ভোটের মাত্র পাঁচ দিন আগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর চলতি বছর ১৯ মার্চ পটনা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে সেই জামিনে স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। হাইকোর্টের দেওয়া জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুলার চাঁদ যাদবের পরিবারের সদস্যরা। তাঁদের আবেদনের ভিত্তিতেই মামলাটি শীর্ষ আদালতে ওঠে। শেষ পর্যন্ত অনন্ত সিংহের জামিন বাতিল করে তাঁকে ১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে পরবর্তী আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে তাঁকে। 

আরও পড়ুন: মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

এদিকে, রাজনৈতিক ময়দানেও কোণঠাসা অনন্ত সিংহ। লাগাতার বেফাঁস মন্তব্য এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৪ অক্টোবর তাঁকে ছ’বছরের জন্য জনতা দল ইউনাইটেড (জেডিইউ) থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাঁর স্ত্রী নীলম দেবীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তের নেপথ্যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অসন্তোষের কথাও উঠে এসেছে। যদিও বহিষ্কার নিয়ে অনন্ত সিংহের তরফে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিহারের মোকামা এলাকায় দীর্ঘদিন ধরেই অনন্ত সিংহের রাজনৈতিক প্রভাব। ২০০৫ সাল থেকে ওই অঞ্চলের রাজনীতিতে তাঁর আধিপত্য। দল বদলালেও নির্বাচনে একাধিকবার জয়ী হয়েছেন তিনি। ‘ছোটে সরকার’ নামেই পরিচিত এই নেতা দুলার চাঁদ যাদব খুনের মামলায় গ্রেফতার হওয়ার পরেও জেল থেকে নির্বাচনে লড়ে জয় পেয়েছিলেন। কিন্তু এবার সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে ফের আত্মসমর্পণ করতে হবে। এখন দেখার, ১ ডিসেম্বরের আগে তিনি কী পদক্ষেপ করেন।

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি মল সংলগ্ন আবাসনের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন