সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। উত্তর ও পূর্বাঞ্চলের একাধিক প্রদেশে ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে আকস্মিক বন্যা। জলের তোড়ে ভেসে গিয়েছে সেতু, ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজনই শিশু। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন, তাদের মধ্যেও দু’জন শিশু রয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সিরিয়ার জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার রাক্কা ও দেইর আজ জোর প্রদেশের বিভিন্ন জলাশয়ে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, পশ্চিম রাক্কার আল-সালমানি সেতুর কাছে বন্যার জলে একটি গাড়ি আটকে যায়। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। বন্যার জেরে একাধিক প্রদেশে পরিকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। আলেপ্পো, রাক্কা, দেইর আজ জোর, হাসাকা ও হোমসের বেশ কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তাবকার পশ্চিমে অবস্থিত আল-সালমানি সেতুটি জলের প্রবল স্রোতে ভেঙে পড়েছে। ফলে রাক্কা থেকে আলেপ্পো যাওয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুন: কোহিনূর গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজে চালাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। বন্যার জলে আটকে পড়া ১৫ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। পাশাপাশি রাক্কার গ্রামীণ এলাকার তিনটি শিবির থেকে প্রায় ৩৭৫ টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

‘করবা চৌথ’-এ অনিল-সুনিতার বাড়িতে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

কোহিনূর গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

গুগল সার্চে ফাঁস হচ্ছে ডিসকর্ড মেসেজ? বড় বিপদে পড়ার আগে ছোট্ট কাজ করে নিন

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

এক চার্জে ১৬০ কিমি! বাইকের বাজারে ঝড় তুলতে হাজির Avore EX1

ফ্লিপকার্ট সেলে অবিশ্বাস্য অফার! ৫২,০০০ টাকা সস্তা হল Galaxy S25

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির