এই মুহূর্তে

থাইল্যান্ডে পালিয়ে যাওয়া গোয়ার নৈশক্লাবের দুই মালিকের বিরুদ্ধে ‘ব্লু কর্নার’ নোটিশ জারি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশ ছেড়ে থাইল্যান্ডের ফুকেটে পালিয়ে যাওয়া গোয়ার নৈশ ক্লাবের মালিক দুই সহোদর সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। গোয়া পুলিশের আর্জি মেনে সিবিআইয়ের ইন্টারপোল শাখার তরফে ওই ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে।

গত শনিবার রাতে উত্তর গোয়ার বাগা বিচ সংলগ্ন আরপোরা নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ আয়োজন করা হয়েছিল বেলি ডান্সের। মধ্যরাত পেরিয়ে চলছিল সেই ‘এনজয়মেন্ট’। সাউন্ড বক্সে গমগম করছিল ‘শোলে’র  সেই বিখ্যাত গান ‘মেহবুবা… মেহবুবা…’। হঠাৎই ছন্দপতন। ফায়ার গান থেকে ডান্স ফ্লোরের একাংশে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষেই শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় পুরো নৈশক্লাব। পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২৫ জনের। এর মধ্যে চারজন পর্যটক, ১৪ জন ক্লাবেরই কর্মী। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ক্লাবটি চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নাইট ক্লাবের জেনারেল ম্যানেজার সহ তিনজনকে। আটক স্থানীয় পঞ্চায়েত প্রধানও। পাশাপাশি ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও লাইসেন্স না থাকা সত্ত্বেও এতদিন কেন নাইট ক্লাবটির বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

২৫ জনের মৃত্যুর ঘটনায় নৈশক্লাবের দুই কর্ণধার সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে গত রবিবার (৭ ডিসেম্বর) লুক আউট নোটিশ জারি করে গোয়া পুলিশ। মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে ওই নোটিশ পৌঁছে দিতে গিয়েই বিস্ফোরক তথ্য জানতে পারেন গোয়া পুলিশের আধিকারিকরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ‘রবিবার ভোর সাড়ে পাঁচটায় ইন্ডিগোর বিমানে থাইল্যান্ডের পর্যটন কেন্দ্র ফুকেটের উদ্দেশে রওনা দিয়ে গিয়েছেন দুজনে।’ ভয়াবহ দুর্ঘটনার তিন ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চম্পট দেওয়া লুথরা ভাইদের অবৈধ নৈশক্লাবটি ভেঙে ফেলা হবে বলে এদিন সকালেই জানিয়েছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় বুলডোজার অ্যাকশন। গোয়া পর্যটনের উপপরিচালক ধীরাজ ওয়াগালে সাংবাদিকদের জানিয়েছেন, ‘অবৈধভাবে সৈকতে নির্মাণকার্য গড়ে তোলায় লুথরা ভাইদের ‘বার্চ বাই রোমিও লেন’ নৈশক্লাবের ১৯৮ বর্গফুটের নির্মাণ বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন সক্রিয়তাকে সস্তা দরের নাটক আখ্যা দিয়েছেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিআইপি ট্রেনে ‘অখাদ্য’ খাবার, বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রীদের হুলুস্থূল কাণ্ড, ভাইরাল ভিডিও

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

হিন্দু নিধন যজ্ঞের হোতাদের জামাই আপ্যায়ন ঢাকার ভারতীয় দূতের, ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা

লোকাল ট্রেনে অধ্যাপককে কুপিয়ে খুন,গ্রেফতার যুবক

উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে বাঁচতে পিৎজা দোকানের দোতলা থেকে ঝাঁপ যুগলের, তার পর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ