মাদক মামলায় আজ ইডির সামনে হাজিরা রাকুল প্রীত সিংয়ের

গত শুক্রবারই ‘আইয়ারি’ তারকাকে জেরার জন্য সমন পাঠিয়েছিল ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাদক সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় আজ সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সামনে হাজিরা দেওয়ার কথা বলি অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের। যদিও ইডির সামনে তিনি হাজির হবেন কিনা, তা জানা যায়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা পিছনোর আবেদন জানাননি তিনি।

বলিউড অভিনেতা নিয়ে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরেই বলিউডের মাদক যোগের কথা প্রকাশ্যে এসেছিল। নাম জড়িয়েছিল তেলেগু ছবির অভিনেত্রী রাকুল প্রীত সিংয়েরও। গত বছরের ৩  সেপ্টেম্বর এক দফায় তাঁকে জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। যদিও মাদক চক্রের বিষয়ে তিনি কিছু জানেন না বলে কেন্দ্রীয় তদন্তকারীদের জানিয়েছিলেন। তবে অভিনেত্রীর সেই দাবি বিশ্বাসযোগ্য মনে হয়নি ইডি আধিকারিকদের। গত শুক্রবারই ‘আইয়ারি’ তারকাকে জেরার জন্য সমন পাঠিয়েছিলেন তাঁরা।

ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের জুলাই মাসে দক্ষিণী সঙ্গীতশিল্পী কেলভিন ম্যাসচেরানেসের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছিল। এলএসজি, এমডিএমএ-র মতো নিষিদ্ধ মাদক মিলেছিল। তার পরেই রবি তেজা,নভদীপ, তানিশ, রানা দাগ্গুবতি সহ তেলেগু ইন্ডাস্ট্রিজের একাধিক তারকাকে জেরা করেন ইডি আধিকারিকরা। ওই মামলাতেই ডেকে পাঠানো হয়েছে রাকুল প্রীত সিংকে।

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে মিলল না স্বস্তি, শাহরুখ-অজয়-টাইগারকে নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র