মুখ ফস্কে বলে ফেলেছিলেন ‘রাষ্ট্রপত্নী’, রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন অধীর চৌধুরী

প্রদেশ কংগ্রেস সভাপতি বারবার বলেছিলেন, ‘বিজেপি তিলকে তাল করতে চাইছে’। তবে বিজেপিকে কেন্দ্র করে শুরু হয়েছে নয়া বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের রাষ্ট্রপতি (PRESIDENT) দ্রৌপদী মুর্মু। একটি ভিডিওতে ‘রাষ্ট্রপতি’ বলে সম্বোধন করতে গিয়ে কংগ্রেস সাংসদ (CONGRESS MP) অধীর রঞ্জন চৌধুরী তাঁকে ‘রাষ্ট্রপত্নী’ বলে ফেলেছিলেন। তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। চিঠি লিখে এমন ‘ভুল’- এর জন্য ক্ষমা চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

বিতর্কের শুরু বুধবার। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে ইডি’র জেরা করার প্রতিবাদে ধরনাতে বসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেস সাংসদরা। এই সময় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীর চৌধুরী বলে ফেলেছিলেন ‘রাষ্ট্রপত্নী’। শুরু হয় বিতর্ক। অধীর চৌধুরী অবশ্য বলেছিলেন, তিনি ইচ্ছাকৃত ভাবে বলেননি। মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে ভুল উচ্চারণ। আসলে তিনি ‘রাষ্ট্রপতি’ বলতেই চেয়েছিলেন। তবু বিতর্ক পিছু ছাড়েনি। সুর চড়িয়েছিল বিজেপি।

প্রদেশ কংগ্রেস সভাপতি বারবার বলেছিলেন, ‘বিজেপি তিলকে তাল করতে চাইছে’। শুক্রবার তিনি নিজের লেটারহেড প্যাডে চিঠি লিখলেন রাষ্ট্রপতিকে। সেই চিঠিতে ক্ষমা চেয়েছেন কংগ্রেস সাংসদ। চিঠিতে লিখেছেন, রাষ্ট্রপতিকে তিনি নেহাৎ মুখ ফস্কে বলে ফেলেছেন রাষ্ট্রপত্নী। এই ভুল আর হবে না। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য যেন রাষ্ট্রপতি তাঁকে ক্ষমা করে দেন।

তবে বিজেপিকে কেন্দ্র করে শুরু হয়েছে নয়া বিতর্ক। কংগ্রেস- তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, আদিবাসী- দলিত ও মহিলা সম্প্রদায়কে বারবার অপমান করছে বিজেপি। বলা হয়েছে, রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক। বারবার তাঁর পরিচয় দিতে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বলা হচ্ছে, দলিত- নারী। তা ঠিক নয়। রাষ্ট্রপতি সকল নাগরিকের।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান