আল্লু অর্জুনের পরে তাঁর দেহরক্ষীও গ্রেফতার

অভিনেতাকে আজ (১৩ ডিসেম্বর) তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার করেছে। আল্লু অর্জুনের পরে তাঁর দেহরক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘পুষ্পা 2’-এর সাফল্যে সপ্তম সাগরে ভাসছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। ইতিমধ্যেই ছবির আয় ছাড়িয়েছে ১,০০০ কোটি টাকা। বক্সঅফিসে রীতিমতো ঝোড়ো ইনিংস খেলছে ‘পুষ্পা 2’। ছবিটি বিশ্বব্যাপী ৫ টি ভাষায় মুক্তি পেয়েছে। আল্লুর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্বের সমালোচকরা। কিন্তু ছবির প্রথম দিন থেকেই পুষ্পা 2-এর জন্যে বিতর্কে জড়াচ্ছেন ছবির নির্মাতা থেকে কলাকূশলী সকলেই। বিশেষ করে, ৪ ডিসেম্বর হায়দরাবাদে আল্লু অর্জুনের পুষ্পা 2-এর প্রিমিয়ার ছিল। যেখানে অভিনেতাকে দেখতে ভক্তদের ভিড় উপচে পড়েছিল। আর তাতেই ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন একজন মহিলা এবং আহত হয়েছেন তাঁর ছেলে। যে এখন চিকিৎসা রত। এই ঘটনায় সুপারস্টার নিজেই নিহত মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নিহতের পরিবার তা নিতে রাজি হন নি। এরপরেই আল্লু অর্জুন এবং তাঁর টিমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন রেবতীর স্বামী। সেই তদন্তের ভিত্তিতেই অভিনেতাকে আজ (১৩ ডিসেম্বর) তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার করেছে। আল্লু অর্জুনের পরে তাঁর দেহরক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা 2-এর প্রিমিয়ারের সময় অংশ নিয়েছিলেন আল্লু অর্জুন। অথচ তিনি যে ‘পুষ্পা 2’ -এর প্রিমিয়ারে যাচ্ছেন সেটি আগে থেকে জানত না তেলেঙ্গানা পুলিশ। অথচ থিয়েটারের মালিকের কাছে সমস্ত খবর ছিল। সেদিন যদি পুলিশ জানতেন বিষয়টা, তাহলে তাঁরা আলাদা করে আরও নিরাপত্তা দিতে পারতেন। ভিড় নিয়ন্ত্রণ করতে পারতেন। ওই মহিলার পরিবারই আল্লু অর্জুন এবং ‘পুষ্পা 2’-এর নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমেই পুলিশ প্রথমে থিয়েটার মালিক সহ ৩ জনকে গ্রেফতার করেন। এবং আজ শুক্রবার আল্লু অর্জুনকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছেন হায়দরাবাদ পুলিশ।

অভিনেতাকে গ্রেফতারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেতাকে কফি খেতে দেখা যাচ্ছিল। তাঁকে সকালের খাবারও খেতে দেয়নি পুলিশ। যাই হোক, সদ্য পাওয়া আপডেট অনুযায়ী, তদন্তের ভিত্তিতে আল্লুর দেহরক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। এদিন আল্লু অর্জুনের বাড়িতে এসে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। আর পুলিশের গ্রেফতারের এই পদ্ধতিতে বিরক্ত হয়েছেন সুপারস্টার। চিক্কদপরল্লী থানায় নিয়ে যাওয়ার পরে প্রত্যক্ষদর্শীর সামনে আল্লুর বয়ান রেকর্ড করা হয়েছে। এরপর আল্লুকে মেডিক্যাল চেকাপের জন্যে গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে ঘিরে কড়া নিরাপত্তা জারি ছিল। আল্লু অর্জুনের আইনজীবী নায়ককে গ্রেফতারের থেকে অব্যাহতি দেওয়ার জন্যে আগামী সোমবার সময় চেয়ে নিয়েছেন আদালত থেকে। সোমবার দুপুর দুটো পর্যন্ত মামলা মুলতুবি রাখার অনুরোধ করেছেন আল্লুর আইনজীবি।

 

 

 

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর