রাতে স্ত্রীকে খুন করে ভোরে মন্দিরে হাজির ‘ঘাতক’ স্বামী, পূজারিকে কী বললেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বাড়িতে স্ত্রীকে খুন করে লাশের সঙ্গেই রাত কাটিয়েছিলেন ‘ঘাতক’ স্বামী। সকাল হতেই ঠান্ডা মাথায় সোজা পৌঁছে গেলেন মন্দিরে। তখন মন্দিরে ভগবানের ভজন চলছিল। পূজারিকে ওই ভজন বন্ধ করার অনুরোধ জানিয়ে বললেন, ‘পূজারিজি, বাড়িতে আমার স্ত্রী মারা গিয়েছেন। দয়া করে গান বন্ধ রাখুন।’ পরে খুন হয়ে যাওয়া গৃহবধূর বাবা-মায়ের অভিযোগ পেয়েই পুলিশ গ্রেফতার করেছে ঘাতক স্বামীকে। গা শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে।

বুধবার (২৫ ডিসেম্বর) শাহজাহানপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পূবাঁয়া থানার মুড়িয়া গ্রামের বাসিন্দা সোহন সিং দীর্ঘদিন ধরেই স্ত্রী রাগিনীকে সন্দেহ করে চলছিলেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রাগিনীকে ফোনে কারও সঙ্গে কথা বলতে শুনেই মেজাজ হারান সোহন। দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে রাগের বশে স্ত্রীকে বেধড়ক মারধর করে ঘর থেকে বেরিয়ে যান সোহন। রাতের দিকে মদ খেয়ে নেশা করে বাড়ি ফিরে ফের স্ত্রীর উপর চড়াও হন। এক পর্যায়ে রাগিনীর মাথা দেওয়ালে ঠুকে দেন সোহন। বেশ কয়েকবার দেওয়ালে মাথা ঠুকে দেওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান রাগিনী। রক্তে ভেসে যায় পুরো মেঝে। ঠান্ডা মাথায় সেই রক্ত মুছে ঘরদোর পরিস্কার করে লাশের সঙ্গে এক ঘরেই রাত কাটান পাষণ্ড সোহন।

পরের দিন সকাল হতে না হতেই বাড়ির কাছে থাকা মন্দিরে হাজির হন। সেখানে ভজন চলছিল তখন। পূজারিকে ডেকে গান বন্ধ করার অনুরোধ জানান। কী কারণে গান বন্ধ করতে হবে তা জানতে চান পুরোহিত। তখন ঠান্ডা মাথায় সোহন জবাব দেন, আমার স্ত্রী মারা গিয়েছেন। তাই মন শান্ত রাখতেই মন্দিরে এসেছি। ভজনে মন উতলা হয়ে উঠছে। তখনও কেউ জানতেন না নিজের হাতেই স্ত্রীকে খুন করেছেন  সোহন। পরে বিকাল,এই রাগিনীর বাবা-মায়ের তরফে সোহনের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করা হয় থানায়।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন