‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বাতিল হয়েছিল নিট পরীক্ষা।  দীর্ঘদিন ধরে চলা বিতর্ক, উদ্বেগ ও অনিশ্চয়তা শেষে অবশেষে রবিবার  রি-নিট পরীক্ষা সম্পন্ন হয়েছে।  বহু পরীক্ষার্থীর কাছে এই পরীক্ষা ছিল নিজেদের যোগ্যতা প্রমাণের আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ। জালিয়াতি রুখতে দেশজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নেওয়া  হচ্ছে এই পরীক্ষা। তবে রি-নিট পরীক্ষা চলাকালীন রাজস্থানের আজমেরের একটি পরীক্ষাকেন্দ্রে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, সাবিত্রী গার্লস স্কুল পরীক্ষা কেন্দ্রে বোরকা ও হিজাব পরে পরীক্ষায় অংশ নিতে আসা এক মুসলিম ছাত্রীকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় বোরকা নিয়ে কর্তৃপক্ষ আপত্তি জানালে ছাত্রী  ও তার পরিবার তীব্র অসন্তোষ প্রকাশ করে। স্পষ্ট জানিয়ে দেন বোরকা পরেই তিনি পরীক্ষা দেবেন। 

জানা গিয়েছে, বেওয়ারের উম্মে কুলসুম নামের ওই ছাত্রী বোরকা পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলে হলে প্রবেশের সময়   আপত্তি জানানো হয়।  কর্তৃপক্ষের সিদ্ধান্তে  ক্ষুব্ধ হয়ে ছাত্রী ও তাঁর পরিবার প্রতিবাদ জানান। ছাত্রী বলেন, ‘বোরকা আমার পরিচয়। এনটিএ-র ৮ নম্বর নিয়মে স্পষ্টভাবে বলা আছে যে, ধর্মীয় পোশাক পরিহিত যে কাউকে চেকিংয়ের জন্য একটু আগে আসতে হবে। আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি, তবুও আমাদের থামানো হচ্ছে।’ ছাত্রীর বাবা মোহাম্মদ আলিম বলেন, ‘আমার মেয়ে এর আগেও দুবার বোরকা পরে পরীক্ষা দিয়েছে এবং তখন কোনো সমস্যা হয়নি। যখন এনটিএ অনুমতি দিয়েছে, তখন কেন্দ্রে আমাদের কেন আটকানো হচ্ছে? আমরা পুঙ্খানুপুঙ্খ তল্লাশির জন্য প্রস্তুত, কিন্তু আমার মেয়ে  বোরকা খুলে পরীক্ষায় বসবে না।” 

আরও পড়ুন:  চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে  উপস্থিত সরকারি আধিকারিকরা হস্তক্ষেপ করেন। পরে এনটিএ-র নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার্থীর পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষা ও বায়োমেট্রিক সম্পন্ন করা হয়। এরপর তাঁকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়।  এই প্রসঙ্গে আজমের জেলাশাসক  লোকবন্ধু জানান, আজমের জেলার ১৫টি কেন্দ্রেই পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। রি-নিট পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশের আগে পরীক্ষার্থীদের পরিচয় যাচাই, বায়োমেট্রিক পরীক্ষা এবং তল্লাশি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো