চরম নৃশংসতা! প্রেমিকার গলা কেটে টুকরো টুকরো দেহ বস্তায় ভরে স্কুটিতে পালাল প্রেমিক

চরম নৃশংসতা! প্রেমের পরিণতি মর্মান্তিক! প্রেমিকার গলা কেটে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে স্টুটি নিয়ে গোটা শহর ঘুরে বেড়াল প্রেমিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম নৃশংসতা! প্রেমের পরিণতি মর্মান্তিক! প্রেমিকার গলা কেটে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে স্টুটি নিয়ে গোটা শহর ঘুরে বেড়ালেন প্রেমিক। হ্যাঁ, বছরের শুরুতেই হাড়হিমা করা ঘটনাটি ঘটেছে আগ্রার ট্রান্স যমুনা থানা এলাকার পার্বতী বিহারে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে, সন্দেহের বশেই প্রেমিকাকে খুন করেছেন যুবক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, ২৩ জানুয়ারি। প্রায় ১০০ টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ এই হত্যা কাণ্ডের রহস্য উদঘাটন করেছেন। পুলিশের দেওয়া তথ্যানুসারে, প্রেমের সম্পর্কে সন্দেহের কারণে ওই যুবক তাঁর প্রেমিকাকে তাঁর অফিসে ডেকে গলা কেটে খুন করেন। এরপর তাঁর মাথা ও পা কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে। এরপর বস্তাটি স্কুটারে নিয়ে গোটা শহরে ঘুরে, তা ফেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনাটি ফের বেঙ্গালুরুর শ্রদ্ধা হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিল।

যেখানে লিভইন পার্টনার আফতাব পুনাওয়ালা শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রেখে কয়েক দিন অন্তর অন্তর বেঙ্গালুরুর জুড়ে ছড়িয়ে ফেলেছিল। সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হল। গত ২৩ জানুয়ারি গভীর রাত পর্যন্ত মেয়ের বাড়ি ফিরে না আসায় তাঁর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর তাঁরা মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনও সন্ধান না পেয়ে ট্রান্স যমুনা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। এরপর মামলার গুরুত্ব বিবেচনা করে, পুলিশ মেয়েটিকে খুঁজে বের করার জন্য চারটি পৃথক দল গঠন করে। শহরের প্রধান সড়ক, মহাসড়ক এবং কলোনিগুলিতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন। অবশেষে গত ২৪ জানুয়ারি রাত ১টা নাগাদ তাঁরা ট্রান্স-যমুনা থানা এলাকার পার্বতী বিহার চত্বরে একটি বস্তা উদ্ধার করেন। বস্তাটি খোলার পর পুলিশ হতবাক হয়ে যায়। ভেতরে ছিল এক তরুণীর মৃতদেহ, তার মাথা কাটা। মৃতদেহের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। এরপর পুলিশের দলগুলি মহাসড়ক এবং শহরের আশেপাশে স্থাপিত ১০০টির বেশি সিসিটিভি ক্যামেরা স্ক্যান করেছে।

যেখানে ফুটে ওঠে, একজন যুবক স্কুটারে চেপে বস্তাবন্দী মৃতদেহ বহন ফেলে গিয়েছেন। এরপর ব্যক্তির স্কুটারের নম্বরের ভিত্তিতে, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে ট্র্যাক করে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে, ঘটনার ১২ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযুক্তের নাম বিনয়। পুলিশ জিজ্ঞাসাবাদে বিনয় জানান যে, তিনি এবং তাঁর প্রেমিকা একই অফিসে কাজ করতেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাঁর সন্দেহ ছিল, মহিলাটি তাঁকে ধোকা দিয়ে অন্য পুরুষের সঙ্গে ডেটিং করছেন। এই বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বেশ কয়েকবার তর্ক-বিতর্ক হয়। এরপর ২৩ জানুয়ারী বিনয় তাঁর প্রেমিকাকে অফিসে ডেকে পাঠায়। বিশাল ঝামেলা হওয়ার সময় রাগে প্রেমিকার উপর ছুরিকাঘাতে করেন। কুপিয়ে খুন করেন তিনি। এরপর তাঁর মাথা ও পা কেটে ফেলেন। এবং দেহটি একটি বস্তায় ভরে নেয়। খুনের পর, অভিযুক্ত মেয়েটির স্কুটারেই তাঁর বস্তাবন্দী মৃতদেহ চাপিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে যমুনা সেতুতে নিয়ে যায়। আর সেতু থেকে বস্তাটি ফেলে দেয়। আর প্রেমিকার কাটা মুণ্ডু ঝর্ণা ড্রেনে ফেলে দেন বিনয়। খুনের পর, অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মেয়েটিকে খোঁজার ভান করে। পুলিশকে বিভ্রান্ত করার জন্য তাঁর পরিবারের সঙ্গে নিখোঁজ অভিযোগ দায়ের করেন। তবে ডিপি সিটি সৈয়দ আলী আব্বাস জানিয়েছেন, মেয়েটির মাথা এখনও উদ্ধার করা যায়নি। মাথার খোঁজ চলছে। অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ