দেরিতে স্কুলে আসায় শিক্ষিকাকে বেধড়ক মারধর প্রধান শিক্ষিকার, যোগী রাজ্যের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি : স্কুলে আসতে দেরি হয়ে যায়। সেই থেকেই বিবাদের সূত্রপাত। বিবাদ এমন একটা পর্যায়ে পৌঁছোয় যে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে শিক্ষিকার হাতাহাতি শুরু হয়ে যায়। হাতাহাতির সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটেছে। 

ঘটনাটি ঘটেছে আগ্রার শীগানা গ্রামে একটি প্রাক-মাধ্যমিক স্কুলে। সম্প্রতি স্কুলে আসতে দেরি হয়ে যাওয়ায় প্রধান শিক্ষিকার হাতে প্রহৃত হন গুঞ্জন চৌধুরী নামে এক স্কুল শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, প্রধান শিক্ষিকা ও স্কুল শিক্ষিকা পরস্পরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। শুধু গালিগালাজ করাই নয়, দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও হয়। শিক্ষিকার পোশাক করতে টানাটানিও করতে দেখা যায় প্রধান শিক্ষিকাকে। ভিডিওটিতে শিক্ষিকাকে প্রধান শিক্ষিকার উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘ক্ষমতা থাকে তাহলে আমাকে মেরে দেখাক। কি করে নেবে ও আর ওর ড্রাইভার।‘ অন্যদিকে প্রধান শিক্ষিকাকেও বলতে শোনা যায়, ‘কোনও দাদাগিরি চলবে না।‘ সব মিলিয়ে দুই শিক্ষকের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে স্কুলের পরিবেশ। এদিন ২ শিক্ষকের মধ্যে মারপিট থামাতে আসরে নামতে হয় প্রধান শিক্ষিকার গাড়ির চালককেও। সংঘর্ষ থামাতে গিয়ে তাঁকে মার খেতে হয়।

ইতিমধ্যে এই ঘটনায় আহত শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি ভালো চোখে দেখেনি স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকতার পেশায় থাকা দুজনের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো যে সমীচিন নয়, সেকথা বুঝিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের