Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগরতলায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, কাঠগড়ায় বিজেপি

শনিবার প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়েছেন আগরতলার তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: উপনির্বাচনের (Bye Election) দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে ত্রিপুরায় (Tripura)। একের পর এক হামলার মুখে পড়ছেন তৃণমূল কংগ্রেস (Tmc) প্রার্থী, কর্মী-সমর্থকরা। শনিবার খোদ রাজধানী আগরতলায় (Agartala) প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল প্রার্থী (AITC Candidate) পান্না দেব (Panna Dev)। গাড়ি থেকে তাঁকে এবং সঙ্গীদের টেনে-হিঁচড়ে নামায় একদল সশস্ত্র দুষ্কৃতী। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, হামলার পিছনে রয়েছে বিজেপি (BJP)। যদিও রাজ্যের শাসকদলের (BJP) পক্ষ থেকে তৃণমূল (AITC) প্রার্থীর উপরে হামলার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

আগামী ২৩ জুন রাজ্যের চার বিধানসভা আসনের উপনির্বাচন। আগামী বছর বিধানসভা ভোটের আগে উপনির্বাচনকে সেমিফাইনাল হিসেবেই দেখছেন সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। স্বস্তিতে থাকার জন্য চার আসনে জিততে কোমর কষে ঝাঁপিয়েছে সব দলই। ইতিমধ্যেই উপনির্বাচনের জন্য প্রথম দফার প্রচার চালিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (AITC General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishekh Banerjee)। আগামী সোমবার দ্বিতীয় দফার ভোট প্রচারে আসছেন।

কিন্তু দলের সেকেন্ড ইন কম্যান্ড আসার আগেই প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়েছেন আগরতলার তৃণমূল প্রার্থী পান্না দেব। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এদিন দুপুরে  প্রচারে বেরিয়ে বিজেপি গুণ্ডাদের হাতে আক্রান্ত হয়েছেন দলীয় প্রার্থী। তাঁর গাড়ি ভাঙচুরের পাশাপাশি গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানো হয়েছে মহিলা প্রার্থী-সহ গাড়ির চালককে। দিন কয়েক আগেই সুরমায় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার অপরাধে একই পরিবারের চার জনের উপরে আক্রমণ চালানোর অভিযোগ তোলা হয়েছিল ঘাসফুল শিবিরের পক্ষ থেকে।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের